News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রয়াণ দিবসে পিতাকে স্মরণ রাহুলের, টুইটে লিখলেন দার্শনিক নেতা ছিলেন রাজীব গান্ধী
Image

প্রয়াণ দিবসে পিতাকে স্মরণ রাহুলের, টুইটে লিখলেন দার্শনিক নেতা ছিলেন রাজীব গান্ধী

নয়াদিল্লি, ২১ মে (হি.স.): প্রয়াণ দিবসে পিতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আবেদঘন টুইটে রাহুল লিখেছেন, একজন দার্শনিক নেতা ছিলেন রাজীব গান্ধী। তিনি একজন সহানুভূতিশীল এবং দয়ালু মানুষ ছিলেন, আধুনিক ভারত গঠনে সাহায্য করেছিল তাঁর নীতি।

শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩১ তম প্রয়াণ দিবস। এদিন টুইটারে রাজীব গান্ধীর সঙ্গে সম্পর্কিত একটি ভিডিও আপলোড করে রাহুল লেখেন, “আমার বাবা একজন দূরদর্শী নেতা ছিলেন, তাঁর নীতি আধুনিক ভারত গঠনে সাহায্য করেছিল। তিনি একজন সহানুভূতিশীল এবং দয়ালু মানুষ ছিলেন। আমার ও প্রিয়াঙ্কার জন্য একজন চমৎকার পিতা ছিলেন, যিনি আমাদের ক্ষমা এবং সহানুভূতির মূল্য শিখিয়েছিলেন। আমি তাঁকে খুব মিস করি এবং আমরা একসঙ্গে কাটানো সময়ের কথা মনে করছি।”

Releated Posts

বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে সাংবাদিকদের শুভেচ্ছা, গণতন্ত্রে নিরপেক্ষতার গুরুত্বের উপর জোর নেতাদের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্রে…

ByByNews Desk May 3, 2026

বিধাননগর গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার

কলকাতা, ৩ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিধাননগরে একটি গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের…

ByByNews Desk May 3, 2026

“ভারতের মানুষ বোকা নয়”, কংগ্রেসের ‘পাপ’ শেষ হয় না: কিরেন রিজিজুর তোপ

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রবিবার বলেন, “ভারতের…

ByByNews Desk May 3, 2026

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী মোতায়েন সংক্রান্ত ইসির সার্কুলারে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তৃণমূলের

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোটগণনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মী মোতায়েন সংক্রান্ত নির্বাচন কমিশনের সার্কুলার নিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top