News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোয়াড সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বাইডেন ও কিশিদার সঙ্গে করবেন বৈঠক
Image

কোয়াড সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বাইডেন ও কিশিদার সঙ্গে করবেন বৈঠক

নয়াদিল্লি, ২১ মে (হি.স.): কোয়াড সম্মেলনে যোগ দিতে আগামী ২৩ ও ২৪ মে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু”দিনের এই সফরে কোয়াড সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদী। জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কোয়াড সম্মেলনে যোগ দিতে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ ও ২৪ মে জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী। আমেরিকার প্রেসিডেন্ট, জাপানের প্রধানমন্ত্রী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এছাড়াও জাপানে বসবাসরত ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জাপানের ব্যাবসায়িকদেরও সঙ্গেও দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Releated Posts

‘রাহুল গান্ধীর মুখোশ খুলে গিয়েছে’: কংগ্রেস সদর দফতরের বাইরে মুসলিম মহিলাদের বিক্ষোভে বিজেপি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সদর দফতরের বাইরে একদল মুসলিম মহিলা বিক্ষোভ দেখানোর পর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল…

ByByNews Desk Aug 27, 2026

‘পদ্ম পুরস্কার পরিবার বা পরিচিতদের জন্য নয়’: অমিত শাহ

আমরেলি, ২৭ আগস্ট (আইএএনএস): পদ্ম পুরস্কার কোনও পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিতদের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে মানুষের সেবায় জীবন…

ByByNews Desk Aug 27, 2026

‘ফৌজা সিংয়ের জীবন খেলাধুলার প্রতি ভালোবাসার উদাহরণ’: প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের মানুষের জীবনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে প্রবীণ ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের…

ByByNews Desk Aug 27, 2026

জাপান সফরে বৃহত্তর বিনিয়োগ ও শক্তিশালী শিল্প অংশীদারিত্বের আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): জাপান সফরে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দেশের মধ্যে আরও বেশি বিনিয়োগ,…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top