News Flash

  • Home
  • প্রধান খবর
  • তুমুল বৃষ্টিতে যমুনোত্রীর পাহাড়ি রাস্তায় ধস, আটকে ১০ হাজারের বেশি পুণ্যার্থী
Image

তুমুল বৃষ্টিতে যমুনোত্রীর পাহাড়ি রাস্তায় ধস, আটকে ১০ হাজারের বেশি পুণ্যার্থী

উত্তরকাশী, ২১ মে (হি.স.): তুমুল বৃষ্টিতে ধসে গিয়েছে যমুনোত্রী যাওয়ার পাহাড়ি রাস্তা। ধসের কারণে আটকে পড়েছেন ১০ হাজারের বেশি পুণ্যার্থী। আশ্রয়ের অভাবে পুণ্যার্থীদের বড় অংশই যমুনোত্রীগামী রাস্তার উপর রাত কাটাতে বাধ্য হয়েছেন। তুমুল বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যেই উত্তরকাশী এবং চামোলি জেলার বিভিন্ন অংশে ধস নামছে। বিভিন্ন অংশ ভেঙে পড়েছে খাদের ধারে রাস্তার প্রাচীর।

এই পরিস্থিতিতে দ্রুত আটকে পড়া পুণ্যার্থীদের দ্রুত উদ্ধারের চেষ্টা করছে প্রশাসন। উত্তরকাশী জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ছোট গাড়িতে ধাপে ধাপে কিছু পু্ণ্যার্থীকে সরানো হচ্ছে। কিন্তু ধস সরিয়ে রাস্তা যাত্রীবাহী বাস চলাচলের উপযুক্ত করতে আরও অন্তত তিন দিন সময় লাগবে। এই পরিস্থিতিতে আটকে পড়া পুণ্যার্থীদের নিরাপদ আশ্রয় এবং খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছে উত্তরাখণ্ড সরকার।

Releated Posts

‘রাহুল গান্ধীর মুখোশ খুলে গিয়েছে’: কংগ্রেস সদর দফতরের বাইরে মুসলিম মহিলাদের বিক্ষোভে বিজেপি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সদর দফতরের বাইরে একদল মুসলিম মহিলা বিক্ষোভ দেখানোর পর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল…

ByByNews Desk Aug 27, 2026

‘পদ্ম পুরস্কার পরিবার বা পরিচিতদের জন্য নয়’: অমিত শাহ

আমরেলি, ২৭ আগস্ট (আইএএনএস): পদ্ম পুরস্কার কোনও পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিতদের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে মানুষের সেবায় জীবন…

ByByNews Desk Aug 27, 2026

‘ফৌজা সিংয়ের জীবন খেলাধুলার প্রতি ভালোবাসার উদাহরণ’: প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের মানুষের জীবনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে প্রবীণ ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের…

ByByNews Desk Aug 27, 2026

জাপান সফরে বৃহত্তর বিনিয়োগ ও শক্তিশালী শিল্প অংশীদারিত্বের আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): জাপান সফরে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দেশের মধ্যে আরও বেশি বিনিয়োগ,…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top