News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অসুস্থ বিরোধী উপনেতা বাদল চৌধুরীর স্বাস্থ্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
Image

অসুস্থ বিরোধী উপনেতা বাদল চৌধুরীর স্বাস্থ্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে (হি. স.) : ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিরোধী উপনেতা বাদল চৌধুরী শারীরিক অসুস্থতা নিয়ে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। চিকিৎসাধীন বিধায়কের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকের কাছ থেকে অবগত হন তিনি। বাদল বাবুর সাথেও কথা বলে শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। বিরোধী নেতার প্রতি মুখ্যমন্ত্রীর সৌজন্যতা নজর কেড়েছে সকলেরই। প্রসঙ্গত, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীও একাধিকবার সৌজন্যতার নজির গড়েছিলেন। এবার নতুন দায়িত্বে একইভাবে সৌজন্যতার নজির গড়লেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী ডা: সাহা জানান, বিরোধী উপনেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছিলেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পারেন অবস্থা স্থিতিশীল। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব

আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ

আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ

আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 12, 2026

(Update) ৭২ ঘণ্টার সড়ক-রেল অবরোধে বিপর্যস্ত জনজীবন, শান্তিচুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে আত্মসমর্পণকারী জঙ্গিরা

আগরতলা, ১২ জুন: ২০২৪ সালের শান্তিচুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ -এর প্রাক্তন…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top