News Flash

  • Home
  • প্রধান খবর
  • আত্মসমর্পণের জন্য জন্য সময় চাইলেন সিধু, যথাযথ আবেদন করতে বলল শীর্ষ আদালত
Image

আত্মসমর্পণের জন্য জন্য সময় চাইলেন সিধু, যথাযথ আবেদন করতে বলল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ২০ মে (হি.স.): আত্মসমর্পণের জন্য সুপ্রিম কোর্টের কাছে সময় চাইলেন জেলের সাজা পাওয়া কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু। সিধুর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি শুক্রবার শীর্ষ আদালতের কাছে সিধুর আত্মসমর্পণের জন্য এক সপ্তাহ সময় চেয়েছেন। ‘মেডিক্যাল কারণে’ আত্মসমর্পণের জন্য এক সপ্তাহ সময় চেয়েছেন সিধু। এই আবেদনের প্রেক্ষিতে সিধুর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিকে শীর্ষ আদালত জানিয়েছে, প্রধান বিচারপতির বেঞ্চে যথার্থ আবেদন করতে হবে।

উল্লেখ্য, ১৯৮৮ সালে অনিচ্ছাকৃত খুনের একটি মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সিধুকে এক বছরের জেলের সাজা ঘোষণা করে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। নির্দেশ মেনে শুক্রবার পটিয়ালা আদালতে আত্মসমর্পণের বার্তাও দিয়েছিলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন জাতীয় ক্রিকেটার নভজ্যোৎ সিংহ সিধু। শুক্রবার সকাল থেকেই সিধুর পটিয়ালার বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে কংগ্রেস নেতা-কর্মীদের। ছিলেন পটিয়ালা জেলা কংগ্রেস সভাপতি নরেন্দ্র পাল লালি, প্রাক্তন বিধায়ক সুরজিৎ সিং ধীমান। দলের নেতা-কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি। এরইমধ্যে সিধুর আইনজীবী তাঁর মক্কেলের আত্মসমর্পণের জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টের আর্জি জানিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৮৮-এর ২৭ ডিসেম্বর পটিয়ালার রাস্তায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে গুরনাম সিং নামে এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন সিধু ও তাঁর বন্ধু রুপিন্দ্র সিং সান্ধু। অভিযোগ, গুরনামকে গাড়ি থেকে জোর করে টেনে বার করে মারধর করেন তাঁরা। ওই ঘটনার কয়েক দিন পরে মারা যান গুরনাম। ওই মামলায় নিম্ন আদালতে ছাড়া পেয়ে গেলেও ২০০৬-এ পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের রায়ে অনিচ্ছাকৃত খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন সিধু। হাইকোর্টের রায়ে তাঁর তিন বছরের কারাদণ্ড হয়। কিন্তু, পরের বছর সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সিধু। সুপ্রিম কোর্ট ২০১৮-র গোড়ায় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের সেই রায় বাতিল করে সিধুর এক হাজার টাকা জরিমানা করে। সে বছরই সুপ্রিম কোর্টে ওই রায় পুনর্বিবেচনার আবেদন করে গুরনামের পরিবার। সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের রিভিউ বেঞ্চ পুনর্বিচারের নির্দেশ দেয়। পটিয়ালা কোর্ট প্রমাণের অভাবে মুক্তি দিলেও বৃহস্পতিবার শীর্ষ আদালতে দোষী সাব্যস্ত হন সিধু।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top