News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rain : ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা কাশ্মীরে, কৃষক ও পর্যটকদের জন্য সতর্ক-বার্তা
Image

Rain : ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা কাশ্মীরে, কৃষক ও পর্যটকদের জন্য সতর্ক-বার্তা

শ্রীনগর, ১৯ মে (হি.স.): আগামী ২৩ মে পর্যন্ত ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কাশ্মীরজুড়ে। তাই কৃষক ও পর্যটকদের সতর্ক করল জম্মু-কাশ্মীরের আবহাওয়া দফতর। ২০ মে অবধি কৃষিকাজ বন্ধ রাখতে বলা হয়েছে কৃষকদের, পাশাপাশি এই সময়ে শ্রীনগরের ডাল লেকের শিকারা এড়িয়ে যেতে বলা হয়েছে পর্যটকদের। গুলমার্গের রোপওয়েও এড়িয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৩ মে পর্যন্ত জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে। সেই সময় হাওয়ার গতি থাকতে পারে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার। জমির ফসল ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই সময়ে কৃষিকাজ বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের। পর্যটকদেরও শ্রীনগরের ডাল লেকের শিকারা ও গুলমার্গের রোপওয়ে এড়িয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

প্রযুক্তি ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখেই আদিবাসী সমাজের ক্ষমতায়ন সম্ভব: রাষ্ট্রপতি মুর্মু

বেতুল (মধ্যপ্রদেশ), ১৮ জুন (আইএএনএস): আদিবাসী যুবসমাজের কাছে আধুনিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল ক্ষমতায়নের সুযোগ পৌঁছে দিতে…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026

ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…

ByByNews Desk Jun 18, 2026

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top