News Flash

  • Home
  • প্রধান খবর
  • India : করোনা টিকার মত খাদ্যশস্য মজুত করতে দেব না, ইউরোপকে চ্যালেঞ্জ ভারতের
Image

India : করোনা টিকার মত খাদ্যশস্য মজুত করতে দেব না, ইউরোপকে চ্যালেঞ্জ ভারতের

জেনেভা, ১৯ মে (হি. স.) : দেশীয় বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে আপাতত গম রফতানি করছে না ভারত। যা নিয়ে বিশ্ব বাজারে শোরগোল শুরু হয় । গম রফতানি নিয়ে পশ্চিমী দুনিয়াকে পাল্টা জবাব দিল ভারত । বুধবার রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে পশ্চিমকে খোঁচা মেরে নয়াদিল্লি জানিয়ে দিল, করোনা টিকার ক্ষেত্রে যেভাবে অন্যায় ভাবে তা মজুত করে রাখা হয়েছিল, খাদ্যশস্যের ক্ষেত্রে তেমন কিছু হতে দেওয়া যাবে না। ভারত যে গম রফতানি নিয়ন্ত্রণ করেছে তার পিছনে অন্যতম কারণ, সত্যিই যাদের দরকার তারাই যেন তা পায়। বুধবার ছিল ‘গ্লোবাল ফুড সিকিউরিটি কল টু অ্যাকশন’ শীর্ষক এক বৈঠক। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন, বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরণ। বৈঠকের সভাপতিত্ব করেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন।

ভি মুরলিধরণ বলেন, ”সমাজের কম উপার্জনকারী অংশকে আজ লড়তে হচ্ছে দুটো চ্যালেঞ্জের সঙ্গে। সেগুলি হল মূল্যবৃদ্ধি ও খাদ্যশস্য় সংগ্রহে সমস্যা। এমনকী ভারতের মত দেশ যাদের কাছে পর্যাপ্ত জোগান রয়েছে, সেখানেও অকারণে খাবারের মূল্য বেড়ে যাচ্ছে। যা থেকে পরিষ্কার, মজুত করে রাখার কাজ পুরোদমে করা হচ্ছে। আমরা এমনটা চলতে দিতে পারি না।”

গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ সেনা ঢুকে পড়তেই তার সর্বব্যাপী প্রভাব পড়তে শুরু করে আন্তর্জাতিক বাজারে। এর মধ্যে রয়েছে গমও। বিশ্বের মোট গম রফতানির ২৯ শতাংশই সরবরাহ করে রাশিয়া ও ইউক্রেন। কৃষ্ণসাগর অঞ্চলের টালমাটাল পরিস্থিতিতে এই মুহূর্তে গমের জন্য ভারতেরই উপর নির্ভরশীল বিশ্ব। ভারতই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ। কিন্তু এবার ভারতও গম রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

২০২১-২২ অর্থবর্ষে সব মিলিয়ে ৬৫ লক্ষ টন গম রফতানি করেছিল ভারত। কিন্তু এবার ইতিমধ্যেই সেই সীমানা অতিক্রান্ত হয়ে গিয়েছে! তাই মনে করা হচ্ছিল নতুন নজির গড়বে ভারত। কিন্তু শেষ পর্যন্ত রপ্তানি বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রের। উল্লেখ্য, করোনা টিকার ক্ষেত্রে প্রথম থেকেই অভিযোগ উঠেছে, প্রথম বিশ্ব তথা ধনী দেশগুলি টিকা মজুত করেছিল। যে কারণে দরিদ্র দেশগুলিকে টিকা জোগাড় করতে বিপুল সংগ্রাম করতে হয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top