News Flash

  • Home
  • দিনের খবর
  • বারাণসী আদালতের শুনানির উপর স্থগিতাদেশ শীর্ষ আদালতের, শুক্রবার ফের শুনানি
Image

বারাণসী আদালতের শুনানির উপর স্থগিতাদেশ শীর্ষ আদালতের, শুক্রবার ফের শুনানি

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : জ্ঞানবাপী মসজিদ মামলার বারাণসী দায়রা আদালতের শুনানির উপর শুক্রবার পর্যন্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিংহের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, বারাণসী আদালত-নিযুক্ত পর্যবেক্ষক দল বৃহস্পতিবার মুখ-বন্ধ খামে জ্ঞানবাপী মসজিদের অন্দরে সমীক্ষা এবং ভিডিওগ্রাফি সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট দায়রা বিচারক রবিকুমার দিবাকরের কাছে জমা দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে বিচারপ্রক্রিয়া আর এগোয়নি। শীর্ষ আদালতের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে শুক্রবার বিকেল ৩টেয় জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি হবে। তাই শুক্রবার পর্যন্ত বারাণসী আদালতে শুনানি মুলতুবি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, জ্ঞানবাপীর অন্দরে সমীক্ষা এবং ভিডিওগ্রাফির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন, ‘অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি’-র আইনজীবী হুফেজা আহমদি। সেই আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত।

জ্ঞানবাপীতে পুজোর অধিকার চেয়ে বারাণসী আদালতের দ্বারস্থ হয়েছিলেন পাঁচ হিন্দু মহিলা। তাঁদের আইনজীবী হরিশঙ্কর জৈন বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার হরিশঙ্করের বাবা তথা সুপ্রিম কোর্টে হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণুশঙ্কর সে কথা জানান। এর পরেই শুনানিতে সাময়িক স্থগিতাদেশ দেয় দুই বিচারপতির বেঞ্চ। শুক্রবার পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলার শুনানি স্থগিত রাখার আরজি জানান হরিশঙ্কর জৈনের ছেলে তথা হিন্দুপক্ষের অন্যতম আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন। এ প্রসঙ্গে আঞ্জুমান ইনতেজামিয়া মসজিদের ম্যানেজমেন্ট কমিটির তরফে হুজেফা আহমেদি জানান, “অসুস্থতার জন্য শুনানি স্থগিত রাখার আরজির বিরোধিতা করতে পারি না।” তবে শুনানি স্থগিত রাখার জন্য শর্ত দেন তিনি।
হুজেফা আহমেদির দাবি, সুপ্রিম কোর্টে শুনানি স্থগিত থাকলে বারাণসী সিভিল কোর্টেও এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এ বিষয়টি হিন্দুপক্ষকে লিখিতভাবে দিয়ে জানাতে হবে। এর পরই বিষ্ণু জৈন জানান, শুক্রবার পর্যন্ত বারাণসী আদালতে শুনানি হবে না। লিখিতভাবেও তিনি শীর্ষ আদালতকে বিষয়টা জানান। এর পরই সুপ্রিম কোর্ট নিম্ন আদালতকে শুক্রবার পর্যন্ত জ্ঞানবাপী মামলার শুনানি প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেন। শুক্রবার দুপুর তিনটেয় সুপ্রিম কোর্টে জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top