News Flash

  • Home
  • প্রধান খবর
  • Supreme Court : সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন মঞ্জুর আজম খানের, সংশ্লিষ্ট আদালতের দ্বারস্থ হওয়ার স্বাধীনতা
Image

Supreme Court : সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন মঞ্জুর আজম খানের, সংশ্লিষ্ট আদালতের দ্বারস্থ হওয়ার স্বাধীনতা

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): উত্তর প্রদেশের রামপুরের কোতোয়ালি থানার একটি মামলায় সমাজবাদী পার্টির নেতা আজম খানকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সংশ্লিষ্ট আদালতে নিয়মিত জামিনের জন্য আবেদন করার স্বাধীনতা দেওয়া হয়েছে আজম খানকে, এ জন্য দুই সপ্তাহ সময় পাবেন তিনি। নিয়মিত জামিনের বিষয়ে সংশ্লিষ্ট আদালতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

বিচারপতি এল নাগেশ্বর রাও-এর নেতৃত্বাধীন একটি বেঞ্চ মামলার অদ্ভুত তথ্যের পরিপ্রেক্ষিতে আজম খানকে স্বস্তি দেওয়ার জন্য সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে। এই বেঞ্চের অন্যান্য সদস্যরা হলেন বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি এ এস বোপান্না। বেঞ্চ জানিয়েছে, অনুচ্ছেদ ১৪২-এর অধীনে ক্ষমতা প্রয়োগ করার জন্য এটি একটি উপযুক্ত মামলা। প্রসঙ্গত, উত্তর প্রদেশের রামপুরে জমি দখল-সহ বেশ কয়েকটি মামলায় এই মুহূর্তে সীতাপুর কারাগারে বন্দি রয়েছেন আজম খান।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top