News Flash

  • Home
  • দেশ
  • Fire: দিল্লির মুস্তাফাবাদে ফ্যাক্টরিতে আগুনে মৃত এক, আহত ৬ জন
Image

Fire: দিল্লির মুস্তাফাবাদে ফ্যাক্টরিতে আগুনে মৃত এক, আহত ৬ জন

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): রাজধানী দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা কমছে না, বরং দিন দিন বেড়েই চলেছে। দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, বাওয়ানার থিনার ফ্যাক্টরির পর এবার আগুন লাগল দিল্লির মুস্তাফাবাদের একটি ফ্যাক্টরিতে। মুস্তাফাবাদের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে ও ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আবার একজনের অবস্থা সঙ্কটজনক। আহতদের গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুস্তাফাবাদের বৈদ্যুতিক সামগ্রী তৈরির কারখানায় আগুন লাগে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৬টি ইঞ্জিন। নিউ মুস্তাফাবাদের ৩৩ ফুট রোডের ফ্যাক্টরিতে আগুন লাগে।ওই কারখানায় ইনভার্টার, স্টেবিলাইজার, এফএম প্রভৃতি তৈরি করা হত। বিল্ডিংয়ের প্রথম তলায় ছিল ওই কারখানা। আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে ও ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top