News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Fire : উদয়পুরে শিক্ষকের গাড়িতে আগুন দিল দুষ্কৃতীরা
Image

Fire : উদয়পুরে শিক্ষকের গাড়িতে আগুন দিল দুষ্কৃতীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ নাশকতার আগুনে পুড়লো এক শিক্ষকের গাড়ি৷ ঘটনা বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়৷  এই ঘটনায় মুহুর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷  


জানা যায়, অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবারও উদয়পুর মহকুমাধীন চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দীপন ভৌমিক তার ব্যক্তিগত গাড়িটিকে স্কুলের গেইটের সামনে রেখে স্কুলে যান৷ এদিন স্কুলে পরীক্ষা চলায় তিনি পরীক্ষার ডিউটিতে ছিলেন৷ সাড়ে বারোটা নাগাদ এক ব্যক্তি গাড়িতে আগুন দেখতে পেয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের খবর দিলে গাড়ির কর্ণধার শিক্ষক দীপন ভৌমিক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা দৌড়ে এসে গাড়িতে আগুন দেখতে পেয়ে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ শিক্ষক দীপন ভৌমিক জানান, ঘটনাটি নাশকতামূলক৷ কেননা গাড়ির উপরে এবং চারিদিকে পেট্রোলের গন্ধ৷ তাছাড়া গাড়ির পাশেই দেশলাই এর কাঠি পড়ে আছে বলে জানান তিনি৷ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে৷

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top