News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেসের বিরুদ্ধে তোপ হার্দিকের, বললেন ৩৩ বছর ধরে ৭-৮ জন চালাচ্ছে দল
Image

কংগ্রেসের বিরুদ্ধে তোপ হার্দিকের, বললেন ৩৩ বছর ধরে ৭-৮ জন চালাচ্ছে দল

আহমেদাবাদ, ১৯ মে (হি.স.): কংগ্রেসের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছেন একদিন আগেই, কংগ্রেস-ত্যাগ করার পরবর্তী দিনই সোনিয়া গান্ধীর দলের বিরুদ্ধে তোপ দাগলেন গুজরাটের পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। বৃহস্পতিবার আহমেদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হার্দিক প্যাটেল বলেছেন, “বিগত ৩৩ বছর ধরে ৭-৮ জনই কংগ্রেসকে চালাচ্ছে। আমার মতো কর্মীরা প্রতিদিন ৫০০-৬০০ কিলোমিটার ভ্রমণ করেন। আমি যদি মানুষের মধ্যে গিয়ে তাঁদের অবস্থা জানার চেষ্টা করি, তাহলে বড় নেতারা এসি চেম্বারে বসে সেই প্রচেষ্টাকে ব্যাহত করার চেষ্টা করছেন।” বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও খন্ডন করেছেন হার্দিক প্যাটেল। তাঁর কথায়, “আমি এখনও বিজেপিতে যাইনি, অথবা যাওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্তও নিইনি।”

কংগ্রেস নেতৃত্বকে নিশানা করে হার্দিক প্যাটেল এদিন বলেছেন, “দলে আলোচনা চলছে মানুষ একঘেয়েমি হলেই কংগ্রেসকে ভোট দেবে। আমি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে গুজরাটের সমস্যা নিয়ে কথা বলেছি । রাহুল আমাকে জিজ্ঞাসা করেছেন এবং আমি তাঁকে জনিয়েছিলাম। তখনই আমাকে উপেক্ষা করা হয়েছিল। আমি দুঃখ নিয়ে নয়, সাহস নিয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।” হার্দিক এদিন আরও বলেছেন, “গুজরাটে পাতিদার সম্প্রদায় হোক অথবা অন্য কোনও সম্প্রদায়, কংগ্রেসে তাঁদের ভুগতে হয়েছে। কংগ্রেসে সত্য কথা বললে বড় নেতারা আপনার সম্মানহানি করবে এবং এটাই তাঁদের কৌশল।” হার্দিকের কথায়, “গুজরাটে শুধুমাত্র হার্দিকই নন যিনি কংগ্রেসের প্রতি ক্ষুব্ধ। গুজরাটে অনেক নেতা ও বিধায়ক আছেন যারা কংগ্রেসকে ব্যবহার করেন। ক্ষমতায় বসে দলের প্রশংসা করার অর্থ এই নয় যে দল তাঁদের মুখ্যমন্ত্রী বানাতে পারে।”

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top