News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident : গুজরাটের মোরবিতে ভেঙে পড়ল লবণের কারখানার দেওয়াল, মৃত্যু ১২ জন শ্রমিকের
Image

Accident : গুজরাটের মোরবিতে ভেঙে পড়ল লবণের কারখানার দেওয়াল, মৃত্যু ১২ জন শ্রমিকের

মোরবি, ১৮ মে (হি.স.): গুজরাটের মোরবি জেলায় লবণের কারখানার দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ১২ জন শ্রমিকের। বুধবার মোরবির হালভাদ জিআইডিসি-তে সাগর লবণ ফ্যাক্টরির দেওয়াল ভেঙে পড়ে। মর্মান্তিক এই ঘটনায় ১২ জনের মৃত্যুর পাশাপাশি ২০ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেলা কালেক্টর জানিয়েছেন, বস্তায় লবণ ভর্তির প্রক্রিয়া চলাকালীন এই ঘটনা ঘটে। হঠাৎ দেওয়াল ধসে পড়ে, ২০ থেকে ৩০ জন শ্রমিক চাপা পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। জেসিবি-র সাহায্যে দেহগুলি বাইরে বের করে আনা হয়।

দেওয়াল ভেঙে শ্রমিকদের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকস্তব্ধ গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপিন্দর প্যাটেলও। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপিন্দর প্যাটেল মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

Releated Posts

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top