News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura Cabinet : ত্রিপুরা মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বন্টন
Image

Tripura Cabinet : ত্রিপুরা মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বন্টন

আগরতলা, ১৮ মে (হি. স.) : অবশেষে ত্রিপুরা মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বন্টন করলেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। বিশেষ কোন পরিবর্তন আনেননি তিনি। অস্বীকার করার হয়তো উপায় নেই, সামঞ্জস্য দফতর বণ্টনে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী।

গত রবিবার ত্রিপুরার একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডা: মানিক সাহা। একদিন বাদেই সোমবার মন্ত্রিসভার বাকি ১১ জন সদস্যও শপথ নেন। ওইদিনই প্রথা মেনে প্রথম মন্ত্রিসভার বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ত্রিপুরা সরকার চারটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সব কিছুই নিয়মমাফিক হলেও, মন্ত্রিসভার সদস্যদের দফতর বণ্টনে বিলম্ব হয়েছে। আজ ত্রিপুরার মুখ্য সচিব দফতর বন্টনের বিজ্ঞপ্তি জারি করেছেন।এদিকে, দফতর বণ্টনে বিশেষ পরিবর্তন করেননি মুখ্যমন্ত্রী। নতুন দুই মন্ত্রীর মধ্যে দফতর বন্টন করতে গিয়ে সামান্য বদল করা হয়েছে। তাছাড়া, মন্ত্রী রতন লাল নাথের কাঁধ থেকে কিছুটা বোঝা কমানো হয়েছে। দফতর বন্টনের তালিকা দেখে জানা গিয়েছে, মনোজ কান্তি দেবের কাছ থেকে শিল্প ও বাণিজ্য সান্তনা চাকমার হাতে তুলে দেওয়া হয়েছে। তেমনি, নগর উন্নয়ন দফতরের দায়িত্ব সান্তনা চাকমার বদলে মনোজ কান্তি দেবকে দেওয়া হয়েছে। অন্যান্য পশ্চাতপদ জাতি এবং সংখ্যালঘু কল্যাণ দফতর রতন লাল নাথের কাছ থেকে রামপ্রসাদ পালকে দেওয়া হয়েছে। সমন্বয় দফতর রামপ্রসাদ পাল থেকে নতুন মন্ত্রী রামপদ জমাতিয়াকে দেওয়া হয়েছে। সাথে তাঁকে জনজাতি কল্যাণ দফতরের দায়িত্বও দেওয়া হয়েছে। এদিকে, মন্ত্রিসভার নতুন সদস্য প্রেম কুমার রিয়াং-কে মত্স্য এবং সমন্বয় দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top