News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Fuel Crisis : জ্বালানি সংকট, দ্বিতীয় দিনেও পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন
Image

Fuel Crisis : জ্বালানি সংকট, দ্বিতীয় দিনেও পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ অসমে ভয়াবহ বন্যার তলিয়ে গেছে রেল ও সড়ক পথ৷ আগরতলায় তীব্র জ্বালানি সংকট৷ আতঙ্কিত না হওয়ার আহ্বান ত্রিপুরা পেট্রল পাম্প ডিলারস এসোসিয়েশনের সভাপতির৷ অসমে ভয়াবহ বন্যায় রেল ও সড়ক পথ তলিয়ে যাওয়ায় বুধবার রাজধানী আগরতলায় জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে৷

আগরতলা শহরে হাতেগোনা কয়েকটি পেট্রোল পাম্পের পেট্রোল ও ডিজেল দেওয়া হলেও ভোররাত থেকেই লম্বা লাইন পড়ে৷ ইতিমধ্যেই সরকার রেশনিং ব্যবস্থা করে দিয়েছে৷ তেলের জন্য দ্বিচক্রযান বাগানগুলোতে ২০০ টাকা, তিন চাকার যানবাহন গুলিতে ৩০০ টাকা এবং চার চাকার যানবাহন গুলিতে এক হাজার টাকা করে তেল দেওয়ার কথা ধার্য করে দেওয়া হয়েছে৷ কিন্তু এই জ্বালানি সংকটের আতঙ্কে যানবাহন মালিক ও চালকরা ভোররাত থেকে পেট্রোল পাম্পের বাইরে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছেন৷ তবে এই পরিস্থিতি আগামী দু’দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে জানিয়ে দিয়েছেন অল ত্রিপুরা পেট্রল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি৷

তিনি জানান শুধু শুধু আতঙ্কিত না হয়ে যা নির্দেশ দিয়েছে তা মেনে চলার জন্য৷ তিনি আরো জানান, শুধু শুধু অপ্রয়োজনে জ্বালানি তেল ঘরে না রেখে  পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করতে৷ কারণ ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং ধীরে ধীরে যান চলাচল শুরু হচ্ছে৷ যান চলাচল শুরু হলে জ্বালানি সংকট কমে যাবে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top