News Flash

  • Home
  • প্রধান খবর
  • Delhi High Court: নতুন ৯ জন বিচারপতি পেল দিল্লি হাইকোর্ট, মোট বিচারকের সংখ্যা বেড়ে ৪৪
Image

Delhi High Court: নতুন ৯ জন বিচারপতি পেল দিল্লি হাইকোর্ট, মোট বিচারকের সংখ্যা বেড়ে ৪৪

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): নতুন ৯ জন বিচারপতি পেল দিল্লি হাইকোর্ট। বুধবার ৯ জন বিচারপতি শপথ নেওয়ার পর দিল্লি হাইকোর্টে মোট বিচারপতির সংখ্যা বেড়ে হল ৪৪। যে ৯ জন বিচারপতি এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন, তাঁরা হলেন-বিচারপতি তারা ভিতাস্তা গাঞ্জু, মিনি পুষ্কর্ণ, বিকাশ মহাজন, তুষার রাও গেদেলা, মনমীত প্রীতম সিং অরোরা, শচীন দত্ত, অমিত মহাজন, গৌরাঙ্গ কান্থ এবং সৌরভ ব্যানার্জি। দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিপিন সাঙ্ঘী সকলকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

দিল্লি হাইকোর্টের অন্যান্য বিচারপতি, আইনজীবী ও সদ্য শপথ নেওয়া বিচারপতিদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রধান বিচারপতির কোর্টে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট কলেজিয়াম ২০২০ সালের আগস্টে হাইকোর্টের বিচারপতি হিসাবে বিচারপতি গাঞ্জু এবং পুষ্কর্ণকে উন্নীত করার প্রস্তাব অনুমোদন করেছিল। শীর্ষ আদালতের কলেজিয়াম চলতি মাসের শুরুতে অন্যান্য বিচারপতিদের নামও সুপারিশ করেছিল।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026
Scroll to Top