News Flash

Image

Suicide : উদয়পুরে ফাঁসিতে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ উদয়পুরের নিউটাউন রোডে এক যুবক ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ যুবকটির নাম ভীমরাজ পাল৷ জানা যায় পারিবারিক কলহের জেরে ওই যুবক ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে৷ ঘটনাটি পরিবারের লোকজন তাদের নজরে আসতেই দেহটি নিচে নামিয়ে আনা হয়৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷

খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ জানা গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির দেহে প্রাণ ছিল৷ তবে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়৷ পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷

স্থানীয় সূত্রে জানা যায় গত কিছুদিন ধরেই তাদের পরিবারে কলহ চলছিল৷ সেই কলহের জের এই ওই যুবক ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ আর কে পুর থানা পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷ ফাঁসিতে যুবকের আত্মহত্যার ঘটনায় সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top