News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrested : আমবাসা স্টেশন চত্বরে হেরোইন সহ আটক দুই যুবক
Image

Arrested : আমবাসা স্টেশন চত্বরে হেরোইন সহ আটক দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে আমবাসা রেল স্টেশন থেকে প্রচুর পরিমাণ হেরোইনসহ দুজনকে জনকে আটক করতে সক্ষম হয়েছে আমবাসা থানার পুলিশ৷ যে দুজনকে হেরোইনসহ আটক করা হয়েছে তারা হল অজয় দেবনাথ এবং রাজু ধর৷ তাদের কাছ থেকে ১৭.২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে৷ ৫৭৫টি কৌটায় করে ওইসব হেরোইন নিয়ে যাওয়া হচ্ছিল৷

ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে আমবাসা থানার ওসি অনুপম দাস জানিয়েছেন, তাদের কাছে সুনির্দিষ্ট খবর ছিল আগরতলা থেকে আগরতলা ধর্মনগরগামী ট্রেনে করে প্রচুর পরিমাণ হেরোইন নিয়ে দুই যুবক আমবাসার উদ্দেশ্যে আসছে৷ সেই খবরের ভিত্তিতে সাদা পোশাকে আমরা থানার পুলিশ আমবাসা রেল স্টেশনে উৎপেতে বসে থাকে৷ তাতে সাফল্য আসে৷ সন্দেহভাজন দুই যুবক রেল থেকে নেমে যখন আমবাসা স্টেশন পার হয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই পুলিশ তাদেরকে আটক করে৷ সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালিয়ে সাফল্য পায় পুলিশ৷ আটক দুই যুবককে আমবাসা থানার পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়৷ তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা গৃহীত হয়েছে৷

পুলিশের পদস্থ আধিকারিকরা আটক দুই নেশা কারবারিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন৷ আমবাসা থানার ওসি জানিয়েছেন অপারেশন সঞ্জীবনী নাম দিয়ে অপারেশন চালানো হচ্ছে৷ এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি জানান৷ উল্লেখ্য ইতিপূর্বে আমবাসা থানার পুলিশ একই কৌশলে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ হেরোইন সহ অন্যান্য নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে৷

Releated Posts

ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব

আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ

আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ

আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 12, 2026

(Update) ৭২ ঘণ্টার সড়ক-রেল অবরোধে বিপর্যস্ত জনজীবন, শান্তিচুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে আত্মসমর্পণকারী জঙ্গিরা

আগরতলা, ১২ জুন: ২০২৪ সালের শান্তিচুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ -এর প্রাক্তন…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top