News Flash

  • Home
  • বিদেশ
  • Accident : পেরুতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১১ জন নিহত, আহত হয়েছেন ৩৪ জন
Image

Accident : পেরুতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১১ জন নিহত, আহত হয়েছেন ৩৪ জন

পেরু, ১৬ মে (হি. স.) : দক্ষিণ আমেরিকার পেরুতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন। রবিবার এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

পেরুর জন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলে লিমার উত্তরে আনকাস অঞ্চলে একটি বাস উল্টে ৩৩০ ফুট নিচের খাদে পড়ে যায়। বাসটি তায়াবাম্বা হাইওয়ে ধরে লা লিবারতাদের উত্তরাঞ্চল থেকে লিমার দিকে যাচ্ছিল। জন প্রতিরক্ষা বিভাগের একটি বিবৃতিতে বলা হয়, ‘আমরা আনকাশ অঞ্চলে দুর্ঘটনার পরে ৩৪ জন আহত এবং ১১ জনের মৃত্যু নিবন্ধন করেছি।’আহতদের সিহুয়াস প্রদেশের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। উল্লেখ্য, গাড়ির দ্রুত গতি ও খারাপ রাস্তার কারণে পেরুতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত ফেব্রুয়ারিতেও পেরুর উত্তরাঞ্চলীয় শহর তায়াবাম্বাতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন নিহত হন।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top