News Flash

  • Home
  • বিদেশ
  • Curfew : শ্রীলঙ্কায় ফের লাগু হচ্ছে কারফিউ, বলবৎ থাকবে ১৭ মে সকাল অবধি
Image

Curfew : শ্রীলঙ্কায় ফের লাগু হচ্ছে কারফিউ, বলবৎ থাকবে ১৭ মে সকাল অবধি

কলম্বো, ১৬ মে (হি.স.): চলমান সংঘাতের কারণে শ্রীলঙ্কায় ফের লাগু হচ্ছে দেশব্যাপী কারফিউ। সোমবার (১৬ মে) রাত আটটা থেকে মঙ্গলবার (১৭ মে) সকাল পাঁচটা অবধি দেশব্যাপী বলবৎ থাকবে কারফিউ। সোমবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মিডিয়া ডিভিশনের পক্ষ থেকে এমনটাই জানা গিয়েছে। এদিকে, দেশে বিরাজমান আর্থিক সঙ্কট নিয়ে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

অর্থনৈতিক সঙ্কটের কারণ জানানোর পাশাপাশি নতুন প্রধানমন্ত্রী নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার বিষয়ে ইতিমধ্যেই যে সব উদ্যোগ নিয়েছেন তাও তুলে ধরবেন। প্রসঙ্গত, অর্থনৈতিক সঙ্কটে জেরবার শ্রীলঙ্কা। সে দেশে হিংসার এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে, আহত ও জখম হয়েছেন কমপক্ষে ৩০০ জন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মিডিয়া ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (১৬ মে) রাত আটটা থেকে মঙ্গলবার (১৭ মে) সকাল পাঁচটা অবধি দেশব্যাপী বলবৎ থাকবে কারফিউ।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026

মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত গৌতম আদানির, ‘দেশের জন্য কাজ করে যাব’

ওয়াশিংটন/নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): মার্কিন আদালতের সিদ্ধান্তকে ‘বিনয় ও বিচারপ্রক্রিয়ার প্রতি গভীর শ্রদ্ধা’ সহকারে স্বাগত জানিয়েছেন আদানি গোষ্ঠীর…

ByByNews Desk Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top