নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকের গ্রাম পঞ্চায়েতের তারকপুরে মাটির ঘরে বসত ঘর ভেঙ্গে দুজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় শনিবার মুষলধারে বৃষ্টির ফলে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে৷ স্থানীয় সূত্রে জানা যায় মুষুলধারে বৃষ্টি৷ তাতে ভুমি ধসে ভেঙে পড়লো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর৷ আহত দুই শিশু৷ ঘটনা কদমতলা ব্লক এলাকার তারকপুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে৷ শনিবার সকাল ১০টা নাগাদ আব্দুল রহমানের ঘরের উপর টিলার মাটি ধসে পড়ে৷ সেসময় তারা সকালের খাবারে ব্যস্ত ছিল৷ হঠাৎই মাটি ধসে পড়ে ঘরের উপর৷ ঘরের হাঁস, মোরগ সব মাটি চাপা পড়ে যায়৷ গুলজার হোসেন নামের একটি শিশুও মাটিচাপা পড়ার সময় টেনে উদ্ধার করা হয়৷ বয়স্ক আব্দুর রহমান ও তার স্ত্রী আনোয়ার বেগম ভেবে পাচ্ছে না এখন তারা কি করবেন৷ ঘরের মধ্যে যা খাবার দাবার ছিলো সেগুলি মাটি চাপা পড়ে যায়৷ আব্দুর রহমানের পরিবারে মোট ৯ জন সদস্য৷ ২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছিল তারা৷ উপার্জিত কিছু অর্থ ও সরকারি টাকা মিলিয়ে তিনটি রুমের একটি বড় ঘর তারা তুলেছিল৷ আব্দুল রহমান প্রায়ই অসুস্থ থাকেন৷ তার দুই ছেলে পেশায় দিনমজুর৷ আরো দুটি ছেলে গুলজার হোসেন ও আমির হোসেন ভুমি ধসের সময় আহত হয়৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, ভাইস চেয়ারম্যান বিদ্যা দাস, জেলা পরিষদ সদস্যা অঞ্জনা চক্রবর্তী, তারকপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্যরা৷ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের তরফ থেকে আর্থিক সাহায্যের আশ্বাস মিলেছে৷ তবে আব্দুল রহমানের বাড়ির পাশের আরো তিনটি বাড়ি আছে বিপদজনক অবস্থায়৷ যেকোনো সময় টিলা ধসে মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারে৷ মুলত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিমাণের জন্য জেসিবি লাগিয়ে এরা টিলার মাটি কেটেছিল৷ আর তাতেই আজকের এই বিপত্তি৷ এলাকায় এ ধরনের অভিজ্ঞতার যথেষ্ট আশঙ্কা রয়েছে বলে জানা গেছে৷ এসব বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে দাবি উঠেছে৷

মাটির ঘরের দেয়াল ভেঙ্গে গুরুতর আহত দুই
Tags:
Releated Posts
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…
আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের
আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…
নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…
শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের
শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…


















