News Flash

  • Home
  • প্রধান খবর
  • চারধাম যাত্রা সূচনার ১২ দিনেই মৃত্যু ৩১ পুণ্যার্থীর, উচ্চ রক্তচাপ ও হৃদরোগই প্রাণ কাড়ল বেশি
Image

চারধাম যাত্রা সূচনার ১২ দিনেই মৃত্যু ৩১ পুণ্যার্থীর, উচ্চ রক্তচাপ ও হৃদরোগই প্রাণ কাড়ল বেশি

দেহরাদূন, ১৪ মে (হি.স.): গত ৩ মে থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা, ৩ থেকে ১৪ মে এই ১২ দিনেই মৃত্যু হয়েছে ৩১ জন পুণ্যার্থীর। অধিকাংশ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে উচ্চ রক্তচাপ, হৃদরোগে আক্রান্ত হয়ে ও উচ্চতায় অসুস্থতার কারণে। শনিবার উত্তরাখণ্ডের ডিজি স্বাস্থ্য ডাঃ শৈলজা ভাট জানিয়েছেন, চারধাম যাত্রা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩১ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে একজন বদ্রীনাথের বাসিন্দা।

৩১ জনের মধ্যে অধিকাংশ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও উচ্চতায় অসুস্থতার কারণে। করোনা-মহামারীর কারণে দু’বছর ছিল চারধাম যাত্রা, তাই এ বছর পুণ্যার্থীদের মধ্যে উন্মাদনা একটু বেশিই। যমুনোত্রী হোক অথবা কেদারনাথ-সর্বত্রই তীর্থযাত্রীদের ভিড় উপচে পড়েছে। তাই যাবতীয় সতর্কতা অবলম্বন করা হয়েছে। ডাঃ শৈলজা ভাট জানিয়েছেন, এখন থেকে যাতায়াতের রুটে তৈরি সমস্ত পয়েন্টে তীর্থযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top