News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mansukh Mandaviya : নার্সদের অক্লান্ত প্রচেষ্টা জীবন বাঁচানোর পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাকে মজবুত করছে : মনসুখ মান্ডভিয়া
Image

Mansukh Mandaviya : নার্সদের অক্লান্ত প্রচেষ্টা জীবন বাঁচানোর পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাকে মজবুত করছে : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ১২ মে (হি.স.): আন্তর্জাতিক নার্স দিবসে নার্সদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নার্সদের অক্লান্ত প্রচেষ্টা জীবন বাঁচানোর পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাকে মজবুত করছে ও সমস্ত মানুষের মঙ্গল করেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া লিখেছেন, কোভিড মহামারী চলাকালীন মানবজাতিকে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে সেবা করার জন্য, আন্তর্জাতিক নার্স দিবসে আমরা কঠোর পরিশ্রমী নার্সিং কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া টুইট বার্তায় আরও জানিয়েছেন, নার্সদের অক্লান্ত প্রচেষ্টা মূল্যবান জীবন বাঁচানোর পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাকে মজবুত করছে এবং সমস্ত মানুষের মঙ্গল করেছে।

সেবা করাই নার্সদের ধর্ম। চির কাল সে কাজই করে এসেছেন তাঁরা। বিগত দুই বছরেরও বেশি সময় ধরে নিজেদের জীবন বাজি রেখেই লড়াইটা চালিয়ে যাচ্ছেন। মৃত্যুর ঝুঁকি নিয়েও অতিমারিতেও অবিচল সেবার কাজ। ১২ মে অর্থাৎ বৃহস্পতিবার ‘আন্তর্জাতিক নার্স দিবস’-এ তাঁদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছে ভারত তথা গোটা বিশ্ব। সেবিকার পেশাকে সম্মান এবং স্বীকৃতির সঙ্গে প্রথম আলোকবৃত্তে নিয়ে এসেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তাঁকে নার্সিংয়ের আধুনিক পদ্ধতির স্রষ্টা হিসেবে মানা হয়। প্রদীপ হাতে রাতে অসুস্থ ব্যক্তিদের দেখতে বেরোতেন বলে ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামেও পরিচিত তিনি। ১৮২০ সালে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মেছিলেন। তাঁরই সম্মানে ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top