News Flash

  • Home
  • ত্রিপুরা
  • IGM Hospital : আইজিএম হাসপাতালের মেঝেতে পড়ে রয়েছে রোগীর রক্তাক্ত দেহ
Image

IGM Hospital : আইজিএম হাসপাতালের মেঝেতে পড়ে রয়েছে রোগীর রক্তাক্ত দেহ

আগরতলা, ১২ মে : আবারো অমানবিকতার দৃশ্য ফুটে উঠল হাসপাতাল চত্বরে। ঘন্টার পর ঘন্টা মেঝেতে পরে রইলো রোগীর রক্তাক্ত দেহ। এগিয়ে আসতে নারাজ চিকিৎসক সহ নার্সকর্মীরা। 

মানিক দেব-কে বুধবার ফায়ার সার্ভিসের কর্মীরা রক্তাক্ত অবস্থায় আইজিএম হাসপাতালে নিয়ে আসেন। বৃহস্পতিবার ওই ব্যক্তিকে হাসপাতালের মেঝেতে পড়ে থাকতে দেখেন কয়েকজন রোগীর আত্মীয়রা। বেশ কিছু সময় ধরে মেঝেতে পড়ে ছিলেন ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায়। কিন্তু প্রশ্ন নার্স কর্মী থেকে শুরু করে বেসরকারি নিরাপত্তারক্ষী অথবা চিকিৎসক কেউই তাকে উদ্ধার করেননি। তবে ঘটনার খবর পেয়ে সংবাদমাধ্যমের কর্মীরা হাসপাতালে গেলে টনক নড়ে হাসপাতাল কতৃপক্ষের। পরবর্তীতে দেখা যায় বেশ অনেকক্ষণ আগেই মৃত্যু হয়েছে মানিক দেবের। অর্থাৎ মৃত অবস্থায় অনেকক্ষণ মেঝেতে পড়েছিলেন মানিক দেব। 

এদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের নার্সদের আহবান করছেন প্রত্যেক রোগীর সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। অপরদিকে আন্তর্জাতিক নার্স দিবসে দাঁড়িয়ে অন্য চিত্র লক্ষ্য করা গেলো ঐদিন আইজিএম চত্বরে। সরকারি হাসপাতালগুলোতে কেন এত দায়সারা ভাব? রাজ্যের সাধারণ নাগরিকরা চিকিৎসার জন্য তবে  কোথায় যাবেন? এমনই প্রশ্ন করছেন সাধারন নাগরিকেরা।

Releated Posts

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন

কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা

আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top