News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: বসুন্ধরাকে সুস্থ রাখতে নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাঁদের নিষ্ঠা দৃষ্টান্তস্বরূপ : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: বসুন্ধরাকে সুস্থ রাখতে নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাঁদের নিষ্ঠা দৃষ্টান্তস্বরূপ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ মে (হি.স.): ধরিত্রী মা বসুন্ধরাকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নার্সরা। তাঁদের নিষ্ঠা ও করুণা অনুকরণীয়।বৃহস্পতিবার আন্তর্জাতিক নার্স দিবসে নার্সদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমাদের বসুন্ধরাকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নার্সরা। তাঁদের নিষ্ঠা ও করুণা অনুকরণীয়।

প্রধানমন্ত্রী টুইটে আরও লিখেছেন, আন্তর্জাতিক নার্স দিবস হল এমন একটি দিন যা সমস্ত নার্সিং কর্মীদের তাঁদের অসাধারণ কাজের জন্য, এমনকি সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করার দিন।” বৃহস্পতিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। সমস্ত নার্সদের পরিশ্রমকে শ্রদ্ধা জানাতে নির্দিষ্ট করা হয়েছে দিনটি। ১৮২০ সালের ১২ মে ইতালির অভিজাত পরিবারে জন্ম আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের। ১৯৭৪ সাল থেকে তাঁর জন্মদিনটি ‘ইন্টারন্যাশনাল নার্সেস ডে’ অর্থাৎ আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top