News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: রাজনীতি নয় দেশবাসীর সেবা করতে এসেছি, উৎকর্ষ সমারোহে বললেন প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: রাজনীতি নয় দেশবাসীর সেবা করতে এসেছি, উৎকর্ষ সমারোহে বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : আমি রাজনীতি করতে আসিনি, দেশবাসীর সেবা করতে এসেছি। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ১০০ শতাংশ সুবিধাভোগীদের কাছে পৌঁছনোর সঙ্কল্প নিয়েছে দেশ। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাটের ভারুচে আয়োজিত উৎকর্ষ সমারোহতে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

পরে নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, “সরকার যখন আন্তরিকভাবে একটি সঙ্কল্প নিয়ে সুবিধাভোগীর কাছে পৌঁছয়, তখন কতটা ফলপ্রসূ পরিনাম পাওয়া যায় এই উৎকর্ষ অনুষ্ঠান তারই প্রমাণ। আমি ভারুচ জেলা প্রশাসনকে অভিনন্দন জানাই, গুজরাট সরকারকে সামাজিক নিরাপত্তা সম্পর্কিত ৪টি প্রকল্পের শতভাগ সম্পৃক্তির জন্য।” প্রধানমন্ত্রী বলেছেন, “প্রায়শই তথ্যের অভাবে অনেক মানুষ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকেন। অনেক সময় পরিকল্পনা কাগজে কলমেই থেকে যায়। কিন্তু যখন উদ্দেশ্য পরিষ্কার হয়, নীতি পরিষ্কার থাকে, ভালো কাজ করার মানসিকতা থাকে, সকলের উন্নয়নের চেতনা থাকে, তখন পরিনামও পাওয়া যায়।”
প্রধানমন্ত্রী হিসেবে নিজের কার্যকালের বিষয়ে বলতে গিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, “দিল্লি থেকে দেশের সেবা করতে করতে ৮ বছর পূর্ণ হচ্ছে। এই ৮ বছর সেবা, সুশাসন এবং দরিদ্র কল্যাণে নিবেদিত ছিল। আজ আমি যা করতে পেরেছি, আমি শুধুমাত্র আপনাদের কাছ থেকে শিখেছি।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “আমি রাজনীতি করতে আসিনি, দেশবাসীর সেবা করতে এসেছি। ১০০ শতাংশ সুবিধাভোগীদের কাছে পৌঁছনোর সঙ্কল্প নিয়েছে দেশ।” মোদীর কথায়, “আমাদের সরকার সামাজিক নিরাপত্তা, জনকল্যাণ ও দরিদ্রদের মর্যাদার জন্য। দরিদ্রদের মর্যাদার জন্য সঙ্কল্প এবং দরিদ্রদের মর্যাদার মূল্যবোধ, এটিই আমাদের অনুপ্রাণিত করে।”

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top