News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Crime : বৃদ্ধ বাবাকে মারধর, ছেলের বিরুদ্ধে থানায় মামলা
Image

Crime : বৃদ্ধ বাবাকে মারধর, ছেলের বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ উদয়পুর এর পূর্ব গোপালপুরে ৭০ বছরের এক বৃদ্ধ পিতাকে তার দুই পুত্র বেধড়ক মারধর করে জখম করেছে৷ পত্রের হাতে আক্রান্ত পিতা সন্তোষ দাস বৃহস্পতিবার সকালে আর কে পর থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন৷ পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে৷

ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত অভিযুক্ত দুই পুত্রকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব গোকুলপুর এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ আর কে পর থানায় এসে আক্রান্ত সন্তোষ দাস পুলিশের কাছে অভিযোগ করেছেন প্রতিনিয়ত তার দুই পুত্র তাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছে৷ বুধবার রাতে নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করে৷ দুই পুত্রের মারধরে তিনি গুরুতর ভাবে আহত হয়েছেন৷ লোকলজ্জার ভয়ে এতদিন তিনি পুলিশের দ্বারস্থ হননি৷ শেষ পর্যন্ত আত্ম রক্ষার তাগিদে তিনি পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন৷

উল্লেখ্য পিতা-মাতারা জীবন যৌবন উজাড় করে সন্তানকে মানুষ করে তোলার চেষ্টা করে থাকে৷ বৃদ্ধ বয়সে সন্তানের কাছ থেকে ওই পিতা-মাতা সেবা প্রত্যাশা করেন৷ কিন্তু এখনও অনেক পরিবারে বৃদ্ধ পিতা-মাতা অনাদর ও অবহেলার শিকার হচ্ছেন৷ স্ত্রী-সন্তান ছাড়া পরিবারের বৃদ্ধ পিতা-মাতারাও পরিবারের বোঝা হিসেবে পরিগণিত হচ্ছেন৷ এ ধরনের প্রবণতা খুবই উদ্বেগজনক৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top