News Flash

  • Home
  • দেশ
  • Accident: যমুনা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পিছনে ধাক্কা গাড়ির, ৪ মহিলা-সহ মৃত ৫
Image

Accident: যমুনা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পিছনে ধাক্কা গাড়ির, ৪ মহিলা-সহ মৃত ৫

নয়ডা, ১২ মে (হি.স.): উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ের ওপর ট্রাকের পিছনে ধাক্কা মারল যাত্রীবাহী একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ মহিলা-সহ ৫ জনের। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। মৃত ৫ জনের মধ্যে ৪ জন মহারাষ্ট্রের বাসিন্দা, একজনের বাড়ি কর্ণাটকে। বৃহস্পতিবার সকালে অত্যন্ত দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে।

সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে গাড়ির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জেওয়ার টোল প্লাজার আগে ৪০ কিলোমিটার মাইলস্টোনের কাছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ৫ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। দু’জনের চিকিৎসা চলছে কৈলাশ হাসপাতালে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিভাবে পুলিশের অনুমান, গাড়ি চালানোর সময় চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। ট্রাকটিকে আটক করেছে পুলিশ। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Releated Posts

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top