News Flash

  • Home
  • দিনের খবর
  • ঘূর্ণিঝড় অশনি-র তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, জমির ফসল ক্ষতিতে মাথায় হাত কৃষকদের
Image

ঘূর্ণিঝড় অশনি-র তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, জমির ফসল ক্ষতিতে মাথায় হাত কৃষকদের

বিশাখাপত্তনম, ১২ মে (হি.স.): শক্তি ক্ষয় হলেও, ঘূর্ণিঝড় ‘অশনি’-র তাণ্ডব থেকে রেহাই পেল না অন্ধ্রপ্রদেশ। প্রবল হাওয়া ও বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অন্ধ্রপ্রদেশের এলেরু, নেল্লোর ও শ্রীকাকুলামে। ঝোড়ো হাওয়ায় মাটিতে মিশে গিয়েছে জমির ফসল। বিঘার পর বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় ‘অশনি’-র তাণ্ডবে মাথায় হাত অসংখ্য কৃষকদের। প্রশাসনের কাছ থেকে সাহায্যের আবেদন জানিয়েছেন অন্নদাতারা।

শক্তি হারিয়ে অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে ‘অশনি’। নিম্নচাপে পরিণত হওয়ার পর অন্ধ্রপ্রদেশ উপকূলেই বিলুপ্ত হয়ে যেতে পারে ‘অশনি’। বৃহস্পতিবার সকালে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, বিগত ৬ ঘন্টা ধরে উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপর গভীর নিম্নচাপটি কার্যত স্থির ছিল এবং ওই অঞ্চলেই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আইএমডি আরও জানিয়েছে, ওই অঞ্চলের চারপাশেই ঘোরাঘুরি করতে পারে নিম্নচাপ এবং পরবর্তী ১২ ঘন্টার মধ্যে শক্তি হারিয়ে আরও দুর্বল হয়ে পড়বে।

‘অশনি’-র তাণ্ডবে এদিন অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে উত্তাল ছিল সমুদ্র। সারাদিনই ঝোড়ো হাওয়া সইতে হয়েছে শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম, এলেরু, নেল্লোর জেলাকে। ‘অশনি’-র প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কাকিনাড়া-উপ্পাড়া সৈকত রোড। রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় এদিন যানবাহন চলাচল বন্ধ ছিল। দ্রুততার সঙ্গে রাস্তা মেরামতির কাজও শুরু করা হয়।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top