News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : অসম ত্রিপুরা সীমান্তে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অটো চালক সহ তিন
Image

Accident : অসম ত্রিপুরা সীমান্তে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অটো চালক সহ তিন

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১১ মে৷৷ অসম ত্রিপুরা সীমান্তের অসমের করিমগঞ্জ জেলার কাঠালতলিতে ট্রাক ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অটো চালক সহ তিন৷ আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে অসম পুলিশ৷ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার (১১ মে) দুপুর বারোটা নাগাদ কাঠালতলির বাঘন এমই মাদ্রাসার সামনে অসম ত্রিপুরা সংযোগী ২০৮ নং জাতীয় সড়কের উপর৷


জানাগেছে এএস-১০-এসি-১৫৯৬ নম্বরের একটি অটোরিকশা দুজন যাত্রী নিয়ে বিকল্প জাতীয় সড়ক দিয়ে কুর্তি কাঠালতলি অভিমূখে যাচ্ছিল৷ বাঘন এমই মাদ্রাসার সামনে আসার পর বিপরীত দিক থেকে আসা এএস০১-ইসি-০৭০৩ নম্বরের একটি ট্রাকের সঙ্গে মূখোমূখী সংঘর্ষ ঘটে৷এতে ট্রাকের ধাক্কায় অটো রিকশাটি ধুমড়ে মুচড়ে যায়৷ সংঘর্ষের বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন৷খবর যায় কাঠালতলি পুলিশে৷খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেয়৷
জানা গেছে আহত অটো চালক ও দুজন যাত্রী করিমগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন৷তবে চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷এদিকে ঘটনার পর ট্রাক চালক গা ডাকা দেয়৷ বর্তমানে দূর্ঘটনাগ্রস্ত ট্রাক এবং অটো রিকশাটি কাঠালতলি পুলিশের হেফাজতে রয়েছে৷ আহত অটো চালক এবং যাত্রীরা অসম ত্রিপুরা সীমান্তের বলে জানাগেছে৷ তবে তাদের নাম জানা যায়নি৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top