News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Minister Pratima Bhowmik : ফটিকরায়ে প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে উদ্বোধন গ্রামীন ব্যাঙ্কের নতুন শাখা
Image

Minister Pratima Bhowmik : ফটিকরায়ে প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে উদ্বোধন গ্রামীন ব্যাঙ্কের নতুন শাখা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১১ মে৷৷ উনকোটি জেলার ফটিকরায়ের জগন্নাথপুরে পথ চলা শুরু করলো গ্রামীন ব্যাঙ্কের নতুন শাখা৷ বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ফটিকরায় বিধানসভার জগন্নাথপুর এলাকায় কেন্দ্রীয় ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে উদ্বোধন হয় গ্রামীন ব্যাঙ্কের এই শাখার৷

উপস্থিত ছিলেন বিধায়ক সুধাংশু দাস, জেলা শাসক উত্তম কুমার চাকমা, জিলা সভাধিপতি অমলেন্দু দাস,ত্রিপুরা গ্রামীন ব্যাঙ্কের চেয়ারমেন মহেন্দ্র মোহন গোস্বামী সহ অন্যান্যরা৷ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, এলাকায় ব্যাঙ্ক না থাকলে গ্রামের মানুষের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পায়না, ঘটেনা গ্রামের অর্থনৈতিক প্রবৃত্তি৷ কেননা মানুষের রোজগার থেকে সঞ্চয় না করলে গ্রামীন অর্থনিতি মজবুত হয়না৷ আর ব্যাঙ্ক না থাকলে অর্থ সঞ্চয় করা সম্ভব হয়না৷ তিনি বলেন গ্রামীন অর্থনিতিকে মজবুত করতে প্রধানমন্ত্রী যে সংকল্প নিয়েছেন তারই সুফলে হাতের কাছে ব্যাঙ্ক পাচ্ছেন মানুষ৷


তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর কল্যানে এবং ত্রিপুরায় বিজেপি সরকারের সুফল স্বরূপ সমস্ত সরকারী সুবিধার পাশাপাশি আজ পাকা ঘড়ও বিনামূল্যে পাচ্ছেন মানুষ৷ আগে যেখানে তিপ্পান্ন হাজার আটশো সাতাশটা ঘড়ের বরাদ্ধ আসতো সেখানে বর্তমানে গ্রামীন এলাকায় দুই লক্ষ পাঁচ হাজার আটশো চুয়াত্তরটা ঘড়ের বরাদ্ধ করে দেওয়া হয়েছে৷এদিনের উদ্বোধনী পর্বে জীবনজ্যোতি বিমা যোজনায় কয়েকজন সুবিধাভোগীর হাতে বিমার চেকও তুলে দেওয়া হয় ব্যাঙ্কের তরফ থেকে৷হাতের কাছে ব্যাঙ্কের সুবিধা পেয়ে বেজায় খুশি এলাকার মানুষ৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top