News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশের মন্ত্রীর পুত্রবধূর অস্বাভাবিক মৃত্যু, পৈতৃক বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
Image

মধ্যপ্রদেশের মন্ত্রীর পুত্রবধূর অস্বাভাবিক মৃত্যু, পৈতৃক বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

ইন্দোর, ১১ মে (হি.স.): অস্বাভাবিক মৃত্যু হল মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দ্র সিং পরমারের পুত্রবধূর। শাজাপুরের বাড়ি থেকে মন্ত্রীর ছেলের বউয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পৈতৃক বাড়ি থেকে মন্ত্রীর পুত্রবধূ সবিতা পরমারের (২৩) দেহ উদ্ধার হয়েছে। বছর তিনেক আগে মন্ত্রীর ছেলে দেবরাজ পরমারের সঙ্গে বিয়ে হয়েছিল সবিতার। স্থানীয়দের দাবি, ‘পারিবারিক অশান্তি’র জেরেই নাকি আত্মঘাতী হয়েছেন মন্ত্রীর পুত্রবধূ। যদিও পুলিশ আত্মহত্যার কারণ স্পষ্ট করেনি।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ সবিতার দেহ উদ্ধার হয়। বুধবার সকালে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি যখন ঘটে তখন ওই বাড়িতে মন্ত্রী এবং তাঁর ছেলে কেউই ছিলেন না। পাশের গ্রাম মহম্মদ খেরাতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। পরিবারের অন্য সদস্যরাও সেখানে ছিলেন বলে জানা যাচ্ছে। সবিতার মৃত্যুর খবর পেয়েই অনুষ্ঠান ছেড়ে বাড়িতে ফিরে আসেন মন্ত্রী এবং তাঁর ছেলে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top