News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Thief : জিবি হাসপাতালে রোগীর আত্মীয়ের ১৬ হাজার টাকা চুরি
Image

Thief : জিবি হাসপাতালে রোগীর আত্মীয়ের ১৬ হাজার টাকা চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগী ও তাদের পরিবারের লোকজনরা নিরাপত্তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন৷ চোর ও ছিনতাই বাজরা রোগী ও তাদের পরিবারের লোকজনদের কাছ থেকে নানা কৌশলে টাকাপয়সা ছিনিয়ে নিয়ে যাচ্ছে৷ ফলে চিকিৎসা করাতে আসা লোকজনরা জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ জিবি হাসপাতাল চত্বরে সিসি ক্যামেরা লাগানো থাকলেও এইসব চোর ও ছিনতাই বাজদের আটক করা অনেক ক্ষেত্রেই কষ্টকর হয়ে উঠেছে৷ গতকাল রাতেও মেডিসিন বিভাগে এক রোগীর পরিবারের লোকের কাছ থেকে ১৬০০০ টাকা চুরি করে নিয়ে গেছে চোর৷

জানা যায় মেলাঘরের অপর্ণা আচার্য নামে এক মহিলাকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালের মেডিকেল ওয়ার্ডে ভর্তি করানো হয়৷  মহিলার পুত্র অরিন্দম আচার্য রাতে মায়ের পাশেই ঘুমিয়ে ছিল৷ ভোর রাতে ঘুম থেকে উঠে অরিন্দম লক্ষ্য করে তার পকেটে থাকা ১৬০০০ টাকা নেই৷ ঘটনায় মাথায় বাজ পরার উপক্রম রোগীর পরিবারের লোকজনদের৷ সঙ্গে সঙ্গে অরিন্দম আচার্য নামে ওই যুবককে ঘটনাটি দায়িত্বপ্রাপ্ত বেসরকারি নিরাপত্তাকর্মীদের জানায়৷ তারা টাকার কোন হদিশ দিতে পারেনি৷ শেষ পর্যন্ত অরিন্দম আচার্য নামে ওই যুবককে ব্যাপারে জিবি পুলিশ ফাঁড়িতে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করে৷ পুলিশ ঘটনার তদন্ত করেছে৷ তবে টাকা উদ্ধারের কোনো সংবাদ নেই৷ জিবি হাসপাতালে চিকিৎসা করাতে আসা লোকজন এবং তাদের পরিবারের কাছ থেকে এভাবে টাকা চুরির ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে৷ তাকে রোগী ও তাদের পরিবারের লোকজনদের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top