News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Youth Congress : করোনায় মৃত্যুর তথ্যে ভুল, বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামল যুব কংগ্রেস
Image

Youth Congress : করোনায় মৃত্যুর তথ্যে ভুল, বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামল যুব কংগ্রেস

আগরতলা, ১০ মে : মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের  আয়োজন করা হয়েছে। এদিন যুব কংগ্রেসের নেতৃত্বরা বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামেন।

মূলত, হু দ্বারা প্রদত্ত রিপোর্ট এবং কেন্দ্রীয় সরকারের রিপোর্ট এর মধ্যে গড়মিল থাকা নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস। উল্লেখ্য  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশ করা হয়েছে ৪ লক্ষ ৮০ হাজার। অর্থাৎ কেন্দ্রীয় সরকার দ্বারা প্রদত্ত তথ্য অনুযায়ী ৪ লক্ষ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে করণায় আক্রান্ত হয়ে।

কিন্তু  হু-এর দেওয়া তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ লক্ষ মানুষের। এবিষয়টিকে কেন্দ্র করেই এদিন প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন ত্রিপুরা প্রদেশের যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস বলেন, অবিলম্বে করোনায় আক্রান্ত হয়ে যে ৪৭ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে প্রদান করতে হবে। আর তা না হলে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে প্রদেশ যুব কংগ্রেস।

Releated Posts

কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ত্রিপুরাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ২ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত

আগরতলা, ২৮ এপ্রিল: রাজ্যজুড়ে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। দৈনিক পরিস্থিতি সম্পর্কিত রিপোর্ট…

ByByReshmi Debnath Apr 28, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস , লাল সতর্কতা জারি

আগরতলা, ২৮ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, প্রশাসন তৎপর, সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৮ এপ্রিল: প্রবল ঝড় ও বৃষ্টির দাপটে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায়…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবল স্মার্ট সিটি, শহরে হাঁটু জল, জনদুর্ভোগ চরমে

আগরতলা, ২৮ এপ্রিল: মাত্র ঘণ্টাখানেকের টানা ভারী বর্ষণেই কার্যত জলমগ্ন হয়ে পড়ল আগরতলা শহর। শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top