News Flash

  • Home
  • দিনের খবর
  • Mansukh Mandviya: ১৯০.৫০ কোটি টিকাকরণ সম্পন্ন, টিকা নেওয়া কিশোর-কিশোরীদের অভিনন্দন মনসুখের
Image

Mansukh Mandviya: ১৯০.৫০ কোটি টিকাকরণ সম্পন্ন, টিকা নেওয়া কিশোর-কিশোরীদের অভিনন্দন মনসুখের

নয়াদিল্লি, ১০ মে হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ১৯০.৫০-কোটির মাইলফলক অতিক্রম করে ফেলল ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৩ লক্ষ ৯০ হাজার ৯১২ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ১,৯০,৫০,৮৬,৭০৬ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। দেশে এখনও পর্যন্ত, ৩.০৬ কোটিরও বেশি (৩,০৬,৯৯,০৩১) কিশোর-কিশোরীদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া মঙ্গলবার সকালে টুইট করে জানিয়েছেন, “টিকাকরণ অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে শিশুরা! আমার সমস্ত তরুণ বন্ধুদের অভিনন্দন যারা টিকা পেয়েছেন।”

ভারতে ফের অনেকটাই বেড়ে গিয়েছে করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৯ মে সারা দিনে ভারতে ৪,৮৪,৮৪৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৪,১৫,১৪,৭০১-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,৮৪,৮৪৩ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,২৮৮ জন।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top