News Flash

  • Home
  • বিনোদন
  • শাস্ত্রীয় সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি, প্রয়াত সন্তুর-বাদক শিবকুমার শর্মা
Image

শাস্ত্রীয় সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি, প্রয়াত সন্তুর-বাদক শিবকুমার শর্মা

মুম্বই, ১০ মে (হি.স.): প্রয়াত কিংবদন্তি সন্তুর-বাদক শিবকুমার শর্মা। মঙ্গলবার মুম্বইয়ে নিজের বাড়িতেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিবকুমার। বয়স হয়েছিল ৮৪ বছর। বিগত ছয় মাস ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি এবং ডায়ালাইসিসে ছিলেন। শিবকুমার শর্মা ১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুতে একটি সম্ভ্রান্ত সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন প্রথিতযশা সংগীতশিল্পী। মাত্র পাঁচ বছর বয়স থেকেই শিবকুমার শর্মা বাবার কাছ থেকে সংগীত ও তবলার উপর প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। শিবকুমার ১৩ বছর বয়স থেকেই সন্তুরের উপর প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। ১৯৫৫ সালে বম্বেতে শিবকুমার শর্মা জীবনে প্রথম বারের মত প্রকাশ্যে সন্তুর বাজান। তার পর চলে আসেন মুম্বইয়ে।

উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ‘সন্তুর’ নামে বাদ্যযন্ত্রটির আগে তেমন মর্যাদা ছিল না। সেই যন্ত্রকে শাস্ত্রীয় সঙ্গীতের মূল ধারায় এনে ফেলার কৃতিত্ব শিবকুমারের। হরিপ্রসাদের সঙ্গে জুটি বেঁধে শিবকুমার বলিউডের মূল ধারার ছবিতে কালজয়ী সুরসৃষ্টি করেছেন। তার মধ্যে অন্যতম ‘সিলসিলা’। পুত্র রাহুল বাবার পদাঙ্ক অনুসরণ করেছেন। সন্তুরবাদক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top