News Flash

  • Home
  • খেলা
  • Judo : হরিয়ানায় খেলো ইন্ডিয়া জুডো, জোর প্রস্তুতি ত্রিপুরার জুডোকারদের
Image

Judo : হরিয়ানায় খেলো ইন্ডিয়া জুডো, জোর প্রস্তুতি ত্রিপুরার জুডোকারদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মে।। চলছে জোড় প্রস্তুতি। সাফল্য পাওয়ার লক্ষ্যে। ৪-‌১০ জুন হরিয়ানার পাঞ্চকুলায় অনুষ্ঠিত হবে চতুর্থ খেলো ইন্ডিয়া প্রতিযোগিতা। তাতে জুডো ইভেন্ট অংশ নেবে ত্রিপুরা। সেই লক্ষ্যে ৬ সদস্যের ত্রিপুরা দল বাছাই করা হয়েছে:‌ রিকসন দেববর্মা, কিশোর মজুমদার, শায়ন রায়,দেবাঞ্জলী নাথ, নমিতা কলই এবং দেবরি ডার্লং। সেই ৬ প্রতিভাবান জুডোকারদের অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রশিক্ষণ করাচ্ছেন মানিক লাল দেব, প্রণব সাহা এবং মৌসুমী ঘোষ।

বাধারঘাটের স্পোর্টস স্কুলের জুডো হলে হচ্ছে অনুশীলন। প্রতিদিন দুবেলা করে চলছে অনুশীলন। এখন অনুশীলনে দক্ষতা এবং স্কিলের উপর জোড় দেওয়া হচ্ছে বলে জানালেন কোচ প্রণব সাহা। এক সাক্ষাৎকারে প্রণব বলেন, “এবারের ছেলে-মেয়েরা যথেষ্ট প্রতিভাবান। যে ভাবে অনুশীলন চলছে তাতে আমার বিশ্বাস পদক জয় করেই ফিরবেই”‌। ৩০ মে পর্যন্ত চলবে অনুশীলন। ৪ জুন থেকে আসর শুরু হলেও জুডোর আসর শুরু হবে সম্ভবত ৭ জুন থেকে। তা মাথায় রেখেই রওয়ানা হবে রাজ্য দলের জুডোকাররা। সম্ভবত:‌ ৩ জুন রাজ্য ছাড়বেন জুডোকাররা। প্রসঙ্গত:‌ গেলোবছর তৃতীয় খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় জুডোতে ত্রিপুরা একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জয় করেছিলো।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top