News Flash

  • Home
  • দেশ
  • পঞ্জাব সীমান্ত থেকে ফের মাদক পাচার রুখে দিল বিএসএফ, গুলি করে নামাল ড্রোন
Image

পঞ্জাব সীমান্ত থেকে ফের মাদক পাচার রুখে দিল বিএসএফ, গুলি করে নামাল ড্রোন

অমৃতসর, ৯ মে (হি.স.): পঞ্জাব সীমান্ত থেকে মাদক পাচারের চেষ্টা ফের ব্যর্থ করে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ৯টি প্যাকেটে প্রায় ১১ কেজি হেরোইন নিয়ে একটি ড্রোন পাকিস্তানের দিক থেকে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ সেই ড্রোনটি গুলি করে নামায়। সীমান্ত রক্ষী বাহিনীর পঞ্জাব ফ্রন্টিয়ার জানিয়েছে, সোমবার পঞ্জাবের অমৃতসর সেক্টরে পাকিস্তানি ড্রোনের আরও একটি মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিএসএফ।

পাকিস্তানের দিক থেকে উড়ে আসা একটি ড্রোনকে গুলি করে নামান বিএসএফ জওয়ানরা। ওই ড্রোনে ৯টি প্যাকেটে মাদক ছিল। একটি ব্যাগের মধ্যে করে ৯টি প্যাকেট নিয়ে ভারতের দিকে উড়ে আসছিল ওই ড্রোনটি। ১০.৬৭০ কেজি হেরোইন উদ্ধার হয়েছে। ড্রোনটি খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top