News Flash

  • Home
  • বিদেশ
  • রণক্ষেত্র শ্রীলঙ্কার রাজধানী, অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি কলম্বোতে
Image

রণক্ষেত্র শ্রীলঙ্কার রাজধানী, অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি কলম্বোতে

কলম্বো, ৯ মে (হি.স.) : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে সরকারি সমর্থকদের সংঘর্ষের পর রণক্ষেত্রের চেহারা নিয়েছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যাওয়ায় সোমবার থেকে শ্রীলঙ্কার রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে পুলিশ। সরকারি সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

রক্তাক্ত হয়েছে শ্রীলঙ্কার রাজধানী। শ্রীলঙ্কায় অস্থির পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন সেখানকার নাগরিকরা। সোমবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন সাধারণ নাগরিকরা। তখনই পুলিশ ও সরকারি সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে তাঁদের। এই দ্বীপরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে প্রশাসন।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top