News Flash

  • Home
  • দেশ
  • Leopard : বীরপাড়া নাংডালা চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ
Image

Leopard : বীরপাড়া নাংডালা চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

বীরপাড়া, ৮ মে (হি. স.) : অবশেষে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার অন্তর্গত নাংডালা চা বাগানে খাঁচাবন্দি হল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। শনিবারই বাঘকে ধরতে খাঁচা পাতেন বনদফতরের কর্মীরা। রবিবার ভোরবেলায় খাঁচায় চিতাবাঘটিকে আটকে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার ওই চা বাগানের ১৯ নম্বর সেকশনে চিতাবাঘের আক্রমণে এক মহিলা জখম হন। তিনি বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন। ২৯ মার্চ ৫ নম্বর সেকশনে আরেক মহিলা শ্রমিক চিতাবাঘের আক্রমণে জখম হওয়ার পর ওই এলাকায় খাঁচা পাতা হয়েছিল। গতকাল খাঁচাটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ১৯ নম্বর সেকশনে। সেখানেই খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। স্বাস্থ্য পরীক্ষার পর বাঘটিতে জঙ্গলে ছাড়া হবে বলে জানিয়েছেন বন দফতরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁওয়ের রেঞ্জার অশেষ পাল। খবর পেয়ে খাঁচাবন্দি চিতাবাঘটি দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

নতুন প্রজন্মকে নির্দেশ নয়, আলোচনার মাধ্যমে বোঝাতে হবে: প্রশ্নফাঁস আন্দোলনের আবহে মোহন ভাগবত

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে প্রশ্নফাঁস ও বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে চলা আন্দোলনের আবহে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের যৌথ মিছিল ঘিরে উত্তেজনা

কলকাতা, ২৪ জুলাই (আইএএনএস) : নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার কলকাতার ধর্মতলা (এসপ্ল্যানেড) এলাকায় ককরোচ জনতা…

ByBySandeep Biswas Jul 24, 2026

ছাত্র আন্দোলনে যোগ দিতে ‘এসআই পদ থেকে ইস্তফা’ দেওয়ার দাবি ভুয়ো, স্পষ্ট করল দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনে যোগ দিতে দিল্লি পুলিশের এক সাব-ইন্সপেক্টর (এসআই) চাকরি থেকে…

ByBySandeep Biswas Jul 24, 2026

বিহারে উত্তেজনার জেরে মুজফ্ফরপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ, জেহানাবাদে গ্রেপ্তার ১৫

পাটনা, ২৪ জুলাই (আইএএনএস): রাজ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক অশান্তি ও হিংসার ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করেছে…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top