News Flash

Image

Accident : হাফলঙে সড়ক দুর্ঘটনায় হত ব্যক্তি

হাফলং (অসম), ৮ মে (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর শহর হাফলঙে এক শোকাবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। নিহতকে জনৈক কৃষ্ণবাহাদুর ছেত্রী বলে শনাক্ত করা হয়েছে।

আজ রবিবার সকাল ৯.০০টা নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে হাফলং শহরের পার্শ্ববর্তী ডিমালিকরাজিতে। সকালে কৃষ্ণনগর থেকে বিদ্যুৎ পর্ষদের এএস ২৭ সি ৪১৬৩ নম্বরের বলেরো পিকআপ ভ্যানটি ডিমালিকরাজির পাহাড়ি উঁচু রাস্তায় উপরে উঠতে যাচ্ছিল। কিন্তু আচমকা গাড়ির ব্রেকফেল হয়ে পেছন দিকে ছুটতে থাকে। তখন বলেরো পিকআপ ভ্যানের আরোহী কৃষ্ণবাহাদুর ছেত্রী নামের ব্যক্তি গাড়ি থেকে ঝাঁপ দেন। এতে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে গুরুতরভাবে জখম হন।

সঙ্গে সঙ্গে আশপাশ এলাকার লোকজন জড়ো হয়ে কৃষ্ণবাহাদুরকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে যাওয়ার পথে রাস্তায়ই তাঁর মৃত্যু ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পড়ায় রাস্তার পাশে একটি দেওয়ালে গিয়ে কৃষ্ণবাহাদুর পড়েন। এতে তাঁর মাথার পেছনের দিক ফেটে চৌচির হয়ে যায়। তাছাড়া তাঁর দু হাত গাড়ির চাকায় পেছনের দিকে ঠেলে নিয়ে যাওয়ায় থেঁতলে জখম হয়। তবে অন্য আরোহীরা গাড়িতে বসে থাকায় তাঁরা সুরক্ষিত থেকে যান।

স্থানীয় বাসিন্দাদের কাছে জানা গেছে, বিদ্যুৎ কোম্পানির এই গাড়িটি কৃষ্ণনগর থেকে কয়েকজন যাত্রী নিয়ে যাচ্ছিল। এদিকে মৃত কৃষ্ণবাহাদুর ছেত্রী কৃষ্ণনগর গ্রামের সেক্রেটারি ছিলেন বলে জানা গেছে। কৃষ্ণবাহাদুরের মৃতদেহ পুলিশ নিজেদের জিম্মায় নিয়ে ময়না তদন্তের জন্য হাফলং সিভিল হাসপাতালের মর্গে রেখেছে।

Releated Posts

মেঘালয়ে বিশেষ ভোটার তালিকা সংশোধন শুরু ৩০ জুন থেকে, ভোটারদের আতঙ্কিত না হওয়ার আবেদন প্রশাসনের

শিলং, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা…

ByByNews Desk Jun 29, 2026

অরুণাচলে বন্যার তাণ্ডব: ১২ জেলায় হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত, মৃতের সংখ্যা বেড়ে ৩

ইটানগর, ২৯ জুন (আইএএনএস বাংলা): টানা বর্ষণের জেরে অরুণাচল প্রদেশে বন্যা ও ভূমিধসের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ…

ByByNews Desk Jun 29, 2026

অসমে বন্যার প্রথম দফায় ২২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, আংশিক ভেঙে পড়ল রেলসেতু

গুয়াহাটি, ২৯ জুন (আইএএনএস): টানা বৃষ্টির জেরে অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (এএসডিএমএ) তথ্য…

ByByNews Desk Jun 29, 2026

অরুণাচলে ৩৬ ঘণ্টায় গুরুত্বপূর্ণ সড়ক সচল করল বিআরও, আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২

ইটানগর, ২৮ জুন (আইএএনএস): প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে অরুণাচল…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top