News Flash

Image

দুর্ঘটনায় গুরুতর আহত দুই

তেলিয়ামুড়া, ৭ মে : তেলিয়ামুড়া থানাধীন লালটিলা এলাকায় শনিবার বেলা পৌনে এগারোটা নাগাদ পথদুর্ঘটনায় দুজন গুরুতরভাবে আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। আহতদের উদ্ধারের জন্য দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত ২ জনকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন।

তেলিয়ামুড়া থানা সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে তেলিয়ামুড়া থানা এলাকায় এ ধরনের দুর্ঘটনা ব্যাপকহারে বেড়েছে। দুর্ঘটনা রোধে যানবাহনের চালক এবং যাত্রী সাধারণের সহ পথচারীদের সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

আগরতলা আদালত চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান ও ক্লাব

আগরতলা, ১৬ জুন: রাজধানী আগরতলার আদালত চত্বরে গভীর রাতে ঘটে যাওয়া এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একাধিক দোকানপাট এবং একটি ক্লাব…

ByByReshmi Debnath Jun 17, 2026

তিন দফা দাবিতে গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন ও গণঅবস্থান

আগরতলা, ১৬ জুন: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাস…

ByByReshmi Debnath Jun 17, 2026

আগরতলা শহরের বিভিন্ন সমস্যা নিয়ে স্মারকলিপি দিল সিপিআই(এম) পূর্ব আগরতলা অঞ্চল কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: আগরতলা শহরের বিভিন্ন নাগরিক সমস্যা ও স্মার্ট সিটি প্রকল্পের কাজকর্মে অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার…

ByByReshmi Debnath Jun 17, 2026

স্বামীর নির্যাতনের অভিযোগে পশ্চিম মহিলা থানায় মামলা, এনজিও-র সহায়তায় উদ্ধার গৃহবধূ ও সন্তান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: রাজধানী আগরতলার এডি নগরের এইচডি মিশন রোড এলাকায় এক গৃহবধূ দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top