News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ক্রিকেট : লো স্কোরিং ম্যাচে শান্তিরবাজারকে হারিয়ে উদয়পুর জয়ী
Image

রাজ্য ক্রিকেট : লো স্কোরিং ম্যাচে শান্তিরবাজারকে হারিয়ে উদয়পুর জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মে।। লো স্কোরিং ম্যাচ। উদয়পুর মহকুমাও জয় দিয়ে লীগ সূচনা করেছে। হারিয়েছে শান্তিরবাজার মহকুমা দলকে। পাঁচ উইকেটের ব্যবধানে। উদয়পুরের বোলারদের সম্মিলিত অ্যাটাকে শান্তিরবাজারের ব্যাটসম্যানরা তেমন ব্যাটিং নৈপুণ্য দেখাতে পারেননি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র রাজ্য ক্রিকেটের দ্বিতীয় দিনে জামজুরি মাঠে গ্রুপ বি-এর খেলায় উদয়পুর মহাকুমা দল ৫ উইকেটের ব্যবধানে শান্তিরবাজারকে পরাজিত করেছে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে শান্তির বাজার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ২৫.২ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে শান্তিরবাজার সাকুল্যে ৭৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রদীপ দেববর্মার ১৭ রান এবং রবি শংকর মুড়াসিং-এর ১৩ রান উল্লেখ করার মতো। অন্যরা উইকেটে তেমন দাঁড়াতেই পারেনি। উদয়পুরের রানা দত্ত ৪ রানে তিনটি এবং শাহরুখ হোসেন ১১ রানে ২টি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে উদয়পুর মহকুমা দল ১২.৩ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে শংকর পাল একাই অপরাজিত ভূমিকায় ৪৩ রান সংগ্রহ করে দলকে সহজ জয় এনে দেয়। সঙ্গে সম্রাট সূত্রধর এবং স্বপন দাস কিছুটা রান যোগ করেছে। শান্তিরবাজার দলের রবিশঙ্কর মুরাসিং ১৬ রানে তিনটি এবং অপূর্ব বিশ্বাস ৩৩ রানে ২টি উইকেট পেয়েছে। দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে রানা দত্ত পেয়েছে ম্যান অব দ্য ম্যাচ এর খেতাব।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top