News Flash

Image

গাঁজা সহ এক ব্যক্তি পুলিশের জালে

আগরতলা, ৭ মে : সিধাই থানা এলাকার নোয়াগাঁও এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা সহ বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গেছে, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার পুলিশকে সঙ্গে নিয়ে মহকুমা পুলিশ আধিকারিক ডক্টর কমল বিকাশ মজুমদার থানা এলাকার নোয়াগাঁও মিঠুন দেবনাথ এর বাড়িতে শুক্রবার গভীর রাতে হানা দেন। মিঠুন দেবনাথ এর বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে ৭৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। গাঁজা উদ্ধার এর পাশাপাশি বাড়ির মালিক মিঠুন দেবনাথ কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করেছে সিধাই থানার পুলিশ। তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক।

গাঁজা পাচার চক্র আরও কারা কারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করার জন্য সে দায়ী থানার পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য সিতাই এর সীমান্তবর্তী গ্রামগুলিতে এবছরও ব্যাপকহারে গাঁজা চাষ হয়েছে। উৎপাদিত গাজা বিদেশে এবং দেশের বিভিন্ন রাজ্যে পাচারের জন্য নানা কৌশলে চেষ্টা চালিয়ে যাচ্ছে গাজা পাচারকারীরা। গাজা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করে বিভিন্ন স্থানে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা তৎপরতা অব্যাহত রেখেছে। এর সুফল হিসেবেই সধায় থানা এলাকায় শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় সিধাই থানার পুলিশ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মহকুমা পুলিশ আধিকারিক ডক্টর কমল বিকাশ মজুমদার জানিয়েছেন।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top