News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য সিনিয়র ক্রিকেটে বিলোনিয়ার হার বিক্রমের বীরত্বে বিশাল জয় বিশালগড়ের
Image

রাজ্য সিনিয়র ক্রিকেটে বিলোনিয়ার হার বিক্রমের বীরত্বে বিশাল জয় বিশালগড়ের


ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মে।। বিশালগড়ের বিশাল জয়। হারিয়েছে বিলোনিয়া মহকুমা দলকে। ৯ উইকেটের বড় ব্যবধানে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সীমিত ৫০ ওভারের ম্যাচ। সিনিয়র রাজ্য ক্রিকেটে গ্রুপ পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে দারুণ সূচনা বিশালগড় মহকুমা দলের‌। গ্রুপ সি-এর খেলা, সদরের নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে ম্যাচ। সকাল ন’টায় খেলা শুরুতে টস জিতে বিলোনিয়া প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাটিং ব্যর্থতার দায়ে বিলোনিয়া ৩৫.৪ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বাধিক ৩০ রান তন্ময় দাসের। এছাড়া, সুবর্ণ দাসের ২৫ ও অরুপ দত্তের ২৪ রান কিছুটা উল্লেখ করার মতো। বিশালগড় সুজিত দেবনাথ ১৯ রানে এবং তাপস মন্ডল ২৭ রানে তিনটি করে উইকেট পায়। এছাড়া, বিক্রম কুমার দাস পেয়েছে ১৪ রানে ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বিশালগড় শুধুমাত্র প্রীতমের উইকেটটি হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অধিনায়ক ও ওপেনার বিক্রম কুমার দাস অপরাজিত ভূমিকায় ৭৭ রান সংগ্রহ করে একাই দলকে জয় এনে দেয়। ম্যান অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে বিক্রম। বাবুল দে আউট হয়েছে ব্যক্তিগত ৪৭ রানে। বিলোনিয়ার অরূপ দত্ত একমাত্র উইকেটটি পেয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top