News Flash

Image

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদি পশুর মৃত্যু

বিলোনিয়া, ৭ মে : বিদ্যুৎ নিগমের গাফিলতিতে প্রাণ হারালো এক গবাদি পশু। ঘটনা বিলোনিয়া বড়পাথরী বাজার সংলগ্ন এলাকায়।

জানা গেছে, বাজার সংলগ্ন এলাকায় বিচরণ করছিল একটি গবাদি পশু। পাশেই ছিল বিদ্যুতের খুঁটি। হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে কাতরাতে থাকে গবাদিপশুটি। ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই গবাদি পশু। বিদ্যুতের খুঁটি  থেকে একটি তার ছিড়ে মাটিতে পড়ে ছিল। সেই তারেই বিদ্যুৎপৃষ্ট হয়েছে গবাদিপশুটি।মূলত, বিদ্যুৎ কর্মীদের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে গবাদি পশুর। ঘটনার পর বিদ্যুৎ কর্মীদের খবর দেন গবাদিপশুর মালিক অরিন্দম মজুমদার। কিন্তু খবর পাওয়ার পরও ঘটনাস্থলে আসতে নারাজ বিদ্যুৎ নিগমের কর্মীরা। এলাকাটি যথেষ্টই জনবহুল। আট থেকে আশি প্রত্যেকের আনাগোনা এই রাস্তা দিয়ে। ফলে  যেকোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। প্রশ্ন তুলছেন, এ ধরনের খামখেয়ালিপনায় আরো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top