News Flash

  • Home
  • খেলা
  • Cricket : মহড়া ম্যাচে নর্থ জোনকে হারিয়ে মনোবল তুঙ্গে ওয়েস্ট জোনের
Image

Cricket : মহড়া ম্যাচে নর্থ জোনকে হারিয়ে মনোবল তুঙ্গে ওয়েস্ট জোনের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মে।। ফাইনালে খেলার মনোবল যথেষ্ট তুঙ্গে। মহড়া ম্যাচে ফাইনালিস্ট প্রতিপক্ষ দলকে হারিয়ে ওয়েস্ট জোন নিজেদের অবস্থান আরো একধাপ এগিয়ে নিয়েছে। মূলতঃ ফাইনাল ম্যাচের আগে প্রতিপক্ষ দলকে লীগ ম্যাচে হারানোর স্বাদটাই আলাদা। তবে খেলাটা ক্রিকেট বলে কথা। ফাইনাল ম্যাচ কিন্তু হবে দুই দিনের, দৈনিক প্রতিদিন ৯০ ওভারের হিসেবে, দুই ইনিংসের।

তবে আলাদা একটা মাত্রা বয়ে এনেছে ওয়েষ্টজোন লীগে অপরাজিত সেরা হয়ে। ফাইনাল খেলার আলাদা এনার্জি সংগ্রহ করে নিয়েছে। পুলিশ ট্রেনিং অ্যাক্যাডেমি গ্রাউন্ডে শুক্রবার, সকাল ৯টায়, ম্যাচ শুরুতে টস জিতে নর্থ জোন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৪৩.৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে নর্থ জোন ১০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সৌভিক চক্রবর্তী সর্বাধিক ২৫ রান পায়। ওয়েস্ট জোনের বোলার রাকেশ রুদ্র পাল ১১ রানে ৩টি, অর্কজিৎ পাল ২ রানে এবং বেদব্রত ভট্টাচার্য ৪ রানে ২টি করে উইকেট পায়।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট জোন ২০.৩ ওভার খেলে ২ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে দীপঙ্কর ভাটনগরের অপরাজিত ৩৭ রান এবং অর্কজিত পালের ৩৭ রান দলকে সহজ জয় এনে দেয়। নর্থ জোনের অভীক পাল ও সৌম্যদীপ শুক্ল বৈদ্য একটি করে উইকেট পেয়েছে। বলে-ব্যাটে দারুন সাফল্যের স্বীকৃতি হিসেবে অর্কজিৎ পালকে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব দেওয়া হয়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top