News Flash

  • Home
  • খেলা
  • Cricket : রাজ্য সিনিয়র ক্রিকেট : রোমাঞ্চকর জয় দিয়ে লীগ সূচনা আমবাসার
Image

Cricket : রাজ্য সিনিয়র ক্রিকেট : রোমাঞ্চকর জয় দিয়ে লীগ সূচনা আমবাসার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মে।। জয় দিয়ে লীগ সূচনা আমবাসা মহাকুমা দলের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারিয়েছে কমলপুরকে। ৬ রানের ব্যবধানে। শুক্রবারে, রাজ্যস্তরীয় আন্তঃ মহকুমা সিনিয়র ক্রিকেটের প্রথম দিনে আমবাসা ভিজেডি মেথডে ৬ রানের ব্যবধানে কমলপুরকে পরাজিত করেছে। খেলা ছিল কমলপুরে কালীবাড়ি প্লে গ্রাউন্ডে।

সকাল সাড়ে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে আমবাসা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। পরিস্থিতির কারণে ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে ৪২ করা হয়েছিল। আমবাসা ৪০.৫ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক ফনী দেবের ৪৩ রান এবং সাগর দেবের ৩৫ রান উল্লেখযোগ্য। কমলপুরের আব্দুল কালাম ৩৩ রানে তিনটি এবং প্রান্তোষ দাস ও তপায়ন রায় দুটি করে উইকেট পেয়েছে।

জবাবে ব্যাট করতে নেমে কমলপুর ৪২ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে ভিকি দেব ৪৯ রান এবং তপায়ন রায় ৩৫ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষরক্ষা সম্ভব হয়নি। আমবাসার বোলার উত্তম কলই, বিশ্বজিৎ চক্রবর্তী এবং রুপন্ত দাস দুটি করে উইকেট পেয়েছে। বিজয়ী দলের সাগর দেব ম্যান অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top