News Flash

Image

Protest: শিক্ষক বদলির প্রতিবাদে স্কুলে তালা

তেলিয়ামুড়া, ৬ মে : ইংরেজি বিষয়ক শিক্ষিকা বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলনে শামিল হয়েছে। শুক্রবার মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের অধীন তুইমধু উচ্চ বিদ্যালয়ে ওই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে।
জানা গেছে, কৃষ্ণপুর বিধানসভার অধীন  তুইমধু উচ্চ বিদ্যালয়ের একমাত্র ইংরেজি বিষয়ক শিক্ষিকা স্নিগ্ধা দাশগুপ্তকে ডেপুটেশনে নৈতালিম উচ্চ বিদ্যালয়ে যোগ দেওয়ার নির্দেশ আসে জেলা শিক্ষা আধিকারিকের দপ্তর থেকে। এই খবর ছড়িয়ে পড়তেই  বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে শুক্রবার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।ছাত্র-ছাত্রীদের দ্বারা বিদ্যালয়ের মূল ফটকে তালা দেওয়া প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছে জানতে চাইলে তিনি জানান, ওই ইংরেজি বিষয়ক শিক্ষিকা তুইমধু উচ্চ বিদ্যালয় থেকে বাইশঘড়িয়া স্থিত নৈতালিম উচ্চ বিদ্যালয়ে বদলি হয়েছেন। আর ওই বদলি রুখতেই ছাত্র-ছাত্রীদের এই আন্দোলন। ছাত্র-ছাত্রীদের আন্দোলনের খবর পেয়ে মুঙ্গিয়াকামি বিদ্যালয় পরিদর্শক এবং স্থানীয় বিধায়ক হস্তক্ষেপ করেন। ফলে কয়েক ঘন্টা বাদে ছাত্র ছাত্রীরা তালা খুলে দিয়ে অবরোধ প্রত্যাহার করেছে।
এদিকে বেশ কিছুদিন যাবৎ ডেপুটেশনের নামে শিক্ষক-শিক্ষিকাদের স্কুল থেকে আরেক স্কুলে পাঠানো হচ্ছে। তেলিয়ামুড়া শহরের বহু  বিদ্যালয় রয়েছে যেগুলোতে শিক্ষক সংখ্যা অত্যাধিক থাকলেও এতে নজর নেই জেলা শিক্ষা প্রশাসনের। অপরদিকে অনেক বিদ্যালয়ে প্রয়োজনীয়  শিক্ষকের অভাবে পঠনপাঠন লাটে উটছে। সঠিক নজর দিয়ে ছাত্র ছাত্রী সংখানুপাতে শিক্ষক নিয়োগ করার দাবি উঠছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top