News Flash

  • Home
  • খেলা
  • Cricket : রাজ্য ক্রিকেটে অভিজিতের ৫ উইকেট, সহজ জয় পেলো কৈলাসহর মহকুমা
Image

Cricket : রাজ্য ক্রিকেটে অভিজিতের ৫ উইকেট, সহজ জয় পেলো কৈলাসহর মহকুমা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মে।। বল হাতে বিধ্বংসী অভিজিৎ কলই। অভিজিতের ভেলকিতে কুপোকাৎ কাঞ্চনপুর মহকুমা। সহজ জয় দিয়েই রাজ্য আসর শুরু করলো কৈলাসহর মহকুমা। ৭ উইকেটে পরাজিত করলো কাঞ্চনপুর মহকুমাকে। মহকুমার রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত রাজ্য সিনিয়র ক্রিকেটে। শুক্রবার কাঞ্চনপুর মহকুমার ৮৪ রানের জবাবে কৈলাসহর মহকুমা ১১.‌১ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে সহজেই জয় ছিনিয়ে নেয়। বিজয়ী দলের অভিজিৎ কলই ৫ উইকেট দখল করেন।

এদিনসকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে অভিজিৎ কলই এর ভেলকির সামনে মুখ থুবড়ে পড়লো অপেক্ষাকৃত দুর্বল দল কাঞ্চমপুর মহকুমা। দল ৩৫.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান করতে সক্ষম হয়েছে। শুরুতে যদি ওপেনার জয়দীপ  নাথ কিছুটা প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে হয়তোবা ৫০ রানের গন্ডি পার হতো না কাঞ্চনপুর। জয়দীপ ৫৭ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন। তৃতীয় উইকেটে জয়দীপ এবং সুদীপ্ত নাথ ৪৬ রান যোগ করেন। সুদীপ্ত ২৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। ওই দুজন ছাড়া ২২ গজে অভিজিতের ভেলকির সামনে কেউ মাথা তুলে দঁাড়াতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। কৈলাসহরের পক্ষে অভিজিৎ কলই (‌৫/‌১৭) এবং অমিয় কান্তি শর্মা (‌২/‌৩) সফল বোলার।

জবাবে খেলতে নেমে দলীয় ২৭ রানের মাথায় ২ উইকেট হারিয়ে দল যখন কিছুটা চাপে তখন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ত্রিপুরা দলের ক্রিকেটার অর্কপ্রভ সিনহা। তঁাকে সঙ্গ দেন সাহেল দেববর্মা। এর আগে ওপেনার সেন্টু সরকার ১৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে‌‌ ২১ রান করে আউট হয়েছেন। দলীয় ৫৮ রানের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন অর্কপ্রভ সিনহা। মাঠ ছাড়ার আগে ১২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেছিলেন। সাহেল ২০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে আউট হয়েছেন। শেষ পর্যন্ত ১১.‌১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কৈলাসহর মহকুমা। সৈকত দাশগুপ্ত ১১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রানে এবং মহম্মদ ইস্তেহার কোনও রান না করে অপরাজিত থেকে যান।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top